ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, আইনের খসড়া অনুমোদন মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির ২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ সালমান শাহ হত্যা: অভিনেতা ডনকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে সিআইডি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’, বলটি বিক্রি হলো ৩৩ লাখ ডলারে দ্বৈত নাগরিকত্ব’ নিয়ে প্রতিমন্ত্রীর পালটা প্রশ্ন— ‘কে নিউজ করছে? কার এত জ্বালা? প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচন নিয়ে ‘ঝাঁপ দেবো’: সিইসি ৬ অক্টোবর ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচ হতে পারে : বাফুফে সভাপতি রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: ২ আসামির স্বীকারোক্তি

মধ্যরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ অভিযান

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০১:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন দিনের সাময়িক বিরতির পর মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মধ্যরাতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

সেন্টকমের তথ্যমতে, বাংলাদেশ সময় বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৪৫ মিনিট) এ হামলা চালানো হয়। তবে সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি তাদের।

ইরানের এ পদক্ষেপের জবাবে ইরাকে অবস্থিত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক অস্ত্র ও রসদ ঘাঁটিতে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বাহিনী। সেন্টকম জানায়, গত ৭২ ঘণ্টায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নির্দেশে চালানো ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। এ ছাড়া সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেল স্থাপনা লক্ষ্য করে আসা ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনাগুলোর বিষয়ে তেহরান এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক এই হামলা-পাল্টা হামলার ফলে দুই দেশের মধ্যে শুরু হওয়া কূটনৈতিক আলোচনার সম্ভাবনা আবারও অনিশ্চয়তায় পড়েছে। এর মাত্র একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ‘ইতিবাচক আলোচনা’ চলছে বলে দাবি করেছিলেন। তবে তেহরান বরাবরই এ ধরনের আলোচনার খবর অস্বীকার করে আসছে। বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও মুক্ত চলাচলের অধিকার নিয়ে দুই দেশের মধ্যকার মতপার্থক্যই অচলাবস্থার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, পেন্টাগনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬২৪ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে ৪১৭ জন আহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধ্যরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ অভিযান

আপডেট সময় : ০১:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬