ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে: রুহুল আমিন হাওলাদার মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে যে নামেই ডাকেন না কেন… সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, দুঃসহ অভিজ্ঞতা জানালেন নোরা ফাতেহি ৩ শর্তে দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাতের ভোটে’ রিটার্নিং কর্মকর্তা: ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে এমন বিয়ে আগে দেখেননি!

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে: রুহুল আমিন হাওলাদার

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সাধারণ মানুষের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য এবং শিল্প-কারখানার উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এ সংকট থেকে উত্তরণে সরকারকে দ্রুত, কার্যকর, বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জ্বালানি নিরাপত্তার কোনো বিকল্প নেই। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। গ্যাস ও বিদ্যুতের ঘাটতির কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, কর্মসংস্থান ও ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। জনগণের ভোগান্তি কমাতে বাস্তবভিত্তিক, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

সংবিধান সংশোধন প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব বলেন, সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন ও জাতির মৌলিক দলিল। তাই সংবিধানের যেকোনো সংশোধন হতে হবে সর্বদলীয় অংশগ্রহণ, জাতীয় ঐকমত্য এবং জনগণের প্রত্যাশার আলোকে, যাতে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত হয়।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, রাজনৈতিক সংলাপ এবং মতপার্থক্যের প্রতি সম্মান প্রদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। জাতীয় স্বার্থে সব রাজনৈতিক শক্তির মধ্যে গঠনমূলক আলোচনা ও সহযোগিতা অব্যাহত রাখা সময়ের দাবি।

এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি সবসময় জনগণের কল্যাণ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাস করে। দেশের জ্বালানি সংকট নিরসন, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য সরদার শাহজাহান, মোবারক হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক জিয়া উর রহমান বিপুল, আব্দুস সাত্তার, সৈয়দ সিরাজুল আরেফিন মাসুম, জহিরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে: রুহুল আমিন হাওলাদার

আপডেট সময় : ০২:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬