ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড যেন থামছেই না ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, আইনের খসড়া অনুমোদন মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির ২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ সালমান শাহ হত্যা: অভিনেতা ডনকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে সিআইডি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’, বলটি বিক্রি হলো ৩৩ লাখ ডলারে দ্বৈত নাগরিকত্ব’ নিয়ে প্রতিমন্ত্রীর পালটা প্রশ্ন— ‘কে নিউজ করছে? কার এত জ্বালা? প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচন নিয়ে ‘ঝাঁপ দেবো’: সিইসি ৬ অক্টোবর ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচ হতে পারে : বাফুফে সভাপতি

এমন বিয়ে আগে দেখেননি!

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৫৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোমান্টিক কমেডি ঘরানার নতুন তামিল সিনেমা ‘পেয়ার প্রেমা কল্যাণম’ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আগামী ২১ আগস্ট। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছে।

সিনেমাটিতে পরিচালক এলান প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন সানভে মেঘানা। এছাড়া অভিনয় করেছেন রাধিকা শরৎকুমার, যোগী বাবু, এম এস ভাস্কর, গীতা কৈলাসম, এলাঙ্গো কুমারাভেল ও সেথিলসহ আরও অনেকে। সংগীত পরিচালনা করেছেন যুবান শঙ্কর রাজা।

গল্পের কেন্দ্রীয় চরিত্র জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পাভি। বিয়ের পর স্বামীর বাড়িতে না গিয়ে নিজের পরিবারের সঙ্গেই থাকতে চান তিনি। ফলে স্বামী এলানকেই শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে হয়। এই ব্যতিক্রমী সিদ্ধান্তকে ঘিরে শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব, মজার সব পরিস্থিতি এবং সম্পর্কের নতুন সমীকরণ। একই সঙ্গে সিনেমাটি আধুনিক দাম্পত্য, পারিবারিক মূল্যবোধ ও আত্ম-অন্বেষণের গল্পও তুলে ধরেছে।

সিনেমাটির প্রযোজক শ্রীনিধি সাগর বলেন, আধুনিক সম্পর্কের গল্প হলেও এটি পারিবারিক মূল্যবোধ ও তামিল সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত। দর্শকদের জন্য এটি হবে হৃদয়ছোঁয়া ও বিনোদনপূর্ণ একটি অভিজ্ঞতা।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সফল তামিল সিনেমা ‘পেয়ার প্রেমা কাধাল’-এর পরিচালক ছিলেন এলান। নতুন সিনেমার নামেও সেই নির্মাণের সঙ্গে একটি বিষয়গত মিল রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমন বিয়ে আগে দেখেননি!

আপডেট সময় : ০৫:৫৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬