ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তার দাবি ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত-পলায়ন: বিপ্লব, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত পুলিশে বড় রদবদল, ২৩ কর্মকর্তাকে বদলি-পদায়ন ৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

আম্মার ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ, তদন্তে রাবি প্রশাসন

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সরব হয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন।

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

৩ শিক্ষার্থীকে দুই দফায় পেটালেন রাকসু জিএস আম্মার ও শিবির নেতারা

পরিদর্শন শেষে অধ্যাপক রেজাউল করিম বলেন, লাইব্রেরির রিডিং রুম বন্ধ থাকায় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তে পাওয়া সব ধরনের আলামত ও তথ্য বিবেচনায় নিয়েই প্রতিবেদন তৈরি করা হবে। নির্দিষ্ট সময়সীমা না থাকলেও দ্রুত প্রতিবেদন জমা দিতে প্রশাসনের নির্দেশ রয়েছে।

এদিকে ছাত্রদল, ছাত্র ফেডারেশন এবং বামপন্থী সংগঠনগুলোর জোট ‘গণতান্ত্রিক ছাত্রজোট’ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে ক্যাম্পাসে সক্রিয় কয়েকটি ছাত্রসংগঠন এ ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা বলে মন্তব্য করেছে।

রাবিতে মারধরের শিকার ২ শিক্ষার্থীকে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম মামলায় গ্রেপ্তার

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে এক নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ নিয়ে প্রক্টর দপ্তরে বৈঠক চলাকালে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও এজিএস সালমান সাব্বির সেখানে উপস্থিত হন। পরে রোববার রাতে প্রক্টরের সঙ্গে অসদাচরণের অভিযোগে শিক্ষার্থী আনাসকে ডেকে এনে তাঁর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে চড়-থাপ্পড় মারেন এবং তাঁকে ‘ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবি জানান। তবে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় প্রক্টর আনাসকে ছেড়ে দেন।

এরপর আনাস কয়েকজনকে সঙ্গে নিয়ে রাকসু কার্যালয়ে হামলা চালান বলে দাবি করেন জিএস সালাউদ্দিন আম্মার। তাঁর দাবি, পরে রাকসু ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা ধাওয়া দিলে আনাস ও তাঁর সঙ্গীরা কেন্দ্রীয় লাইব্রেরিতে আশ্রয় নেন।

‘মব-সন্ত্রাসী’ রাকসু জিএস আম্মারের আচরণ অছাত্রসুলভ, সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল: ছাত্রদল

অভিযোগ রয়েছে, সেখানে রাকসুর জিএস, এজিএস, কয়েকজন রাকসু প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকের নেতৃত্বে তিন শিক্ষার্থীকে মারধর করা হয়। এ সময় রিডিং রুমে থাকা শিক্ষার্থীরা বাধা দিতে গেলে তাঁদেরও হুমকি দেওয়া হয়।

আরও অভিযোগ, আহত শিক্ষার্থীদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলার সময়ও তাদের নামিয়ে আবার মারধর করা হয়।

ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশ জানায়, চিকিৎসাধীন অবস্থায় ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আনাস এবং সংস্কৃত বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসানকে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড-সংক্রান্ত একটি আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আম্মার ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ, তদন্তে রাবি প্রশাসন

আপডেট সময় : ০৫:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬