ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড যেন থামছেই না ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, আইনের খসড়া অনুমোদন মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির ২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ সালমান শাহ হত্যা: অভিনেতা ডনকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে সিআইডি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’, বলটি বিক্রি হলো ৩৩ লাখ ডলারে দ্বৈত নাগরিকত্ব’ নিয়ে প্রতিমন্ত্রীর পালটা প্রশ্ন— ‘কে নিউজ করছে? কার এত জ্বালা? প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচন নিয়ে ‘ঝাঁপ দেবো’: সিইসি ৬ অক্টোবর ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচ হতে পারে : বাফুফে সভাপতি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১০:০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবনে ফিরে যাচ্ছন তিনি।

রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে পরিবারের সদস্যদের নিয়ে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন থেকে বেরিয়ে যান।

বঙ্গভবন থেকে বের হওয়ার সময় তাঁর গাড়িবহরে রাষ্ট্রপতির গাড়িসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ১৮টি যানবাহন ছিল। দুপুর থেকেই বঙ্গভবনের সামনে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও উৎসুক মানুষ জড়ো হন। এ সময় পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

এদিকে, রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত মো. সাহাবুদ্দিনের ব্যক্তিগত বাসভবনে তাঁর ফেরার প্রস্তুতি নেওয়া হয়েছে। বাড়ির নিচতলার বসার অংশে নতুন করে রং করা হয়েছে এবং আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ওই ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গুলশানের বাসভবনেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সকাল থেকেই সেখানে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।

মো. সাহাবুদ্দিনের বঙ্গভবন ছাড়ার পর সেখান থেকেই রাষ্ট্রীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তবে তিনি অবস্থান করবেন জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবনে।

গত শুক্রবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পরে সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে স্পিকার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। পাঁচ বছরের মেয়াদ অনুযায়ী তাঁর দায়িত্ব ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে অসুস্থতাকে কারণ দেখিয়ে নির্ধারিত সময়ের প্রায় ২১ মাস আগেই তিনি পদত্যাগ করে বঙ্গভবন ছাড়লেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আপডেট সময় : ১০:০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬