ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তার দাবি ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত-পলায়ন: বিপ্লব, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত পুলিশে বড় রদবদল, ২৩ কর্মকর্তাকে বদলি-পদায়ন ৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

মিরাজের বিস্ফোরক মন্তব্য, ‘বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত’

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১০:২২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ রাজনৈতিকভাবে প্রভাবিত। তিনি বলেছেন, প্রতিটি ক্রিকেটারেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন থাকে, কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হওয়াটা হতাশাজনক। একই সঙ্গে তিনি জানান, ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে বাংলাদেশ দল দারুণ উচ্ছ্বসিত।

বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন মিরাজ। রেভস্পোর্টজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার হতাশা, ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে কথা বলেছেন।

আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানো উচিত ছিল? এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেছেন, ‘আমার মনে হয়, এটি পুরোপুরি একটি রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে আমার বলার মতো তেমন কিছু নেই।’

বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিষয়টি কি আপনাকে হতাশ করেছে? এমন প্রশ্নের জবাবে তার কথা, ‘অবশ্যই। প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমাদের অনেক তরুণ ক্রিকেটারও সেই সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। সবাই বিষয়টি জানে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ভারতে খেলতে সবাই চায়।’

ভারত শিগগিরই সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসতে পারে। এই সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানান মিরাজ, ‘আমরা এই সিরিজ নিয়ে খুবই উচ্ছ্বসিত। ভারত যদি বাংলাদেশে আসে, তাহলে সেটা আমাদের দেশের জন্য বড় একটি উপলক্ষ হবে। অনেক দিন হয়ে গেছে তাদের বিপক্ষে আমরা খেলিনি। ভারত খুবই শক্তিশালী দল, তাই চ্যালেঞ্জটা আমরা জানি। নিজেদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য। দারুণ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিরাজের বিস্ফোরক মন্তব্য, ‘বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত’

আপডেট সময় : ১০:২২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬