ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, আইনের খসড়া অনুমোদন মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির ২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ সালমান শাহ হত্যা: অভিনেতা ডনকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে সিআইডি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’, বলটি বিক্রি হলো ৩৩ লাখ ডলারে দ্বৈত নাগরিকত্ব’ নিয়ে প্রতিমন্ত্রীর পালটা প্রশ্ন— ‘কে নিউজ করছে? কার এত জ্বালা? প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচন নিয়ে ‘ঝাঁপ দেবো’: সিইসি ৬ অক্টোবর ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচ হতে পারে : বাফুফে সভাপতি রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: ২ আসামির স্বীকারোক্তি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজ ও রাষ্ট্রে নৈতিকতার চরম অবক্ষয় চলছে। দুর্নীতি, চারিত্রিক অধঃপতন, স্বার্থপরতা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই অবক্ষয় রোধ করতে হলে রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

শুক্রবার ঢাকায় আয়োজিত এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির এই শীর্ষ নেতা। এসময় তিনি আরো বলেন, এই অবক্ষয় একদিনে সৃষ্টি হয় নি। দীর্ঘদিন ভুল জীবনব্যবস্থা চর্চার ফল এটি। আমাদের রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, বিচারিক ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা- সবকিছু চলছে ব্রিটিশদের রেখে যাওয়া ভুল মতাদর্শের উপর। এখানে উন্নত চরিত্র গঠন, নৈতিক ও মানবিক গুনাবলী বিকাশের কোনো ব্যবস্থা নেই। ফলে শিক্ষিত মানুষরা দুর্নীতিবাজ হয়ে উঠছে, জনপ্রতিনিধিরা অর্থপাচার, নারী কেলেঙ্কারিতে জড়াচ্ছে, এমনকি মাদ্রাসার মতো প্রতিষ্ঠানেও বলাৎকার ও ধর্ষণের ঘটনা ঘটছে।

হেযবুত তওহীদের ইমাম বলেন, এই অন্যায়, অশান্তি, অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে অবশ্যই রাষ্ট্রের আদর্শ পরিবর্তন করতে হবে। আল্লাহর দেয়া ঐশী আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তিনি বলেন, হেযবুত তওহীদ মানুষের সামনে সেই সঠিক আদর্শ গ্রহণের প্রস্তাব তুলে ধরছে।

আজ শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা বিভাগ হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পন্নী ও এস এম সামসুল হুদা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা রাজিয়া, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

আপডেট সময় : ০৫:৪৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬