ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড যেন থামছেই না ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, আইনের খসড়া অনুমোদন মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির ২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ সালমান শাহ হত্যা: অভিনেতা ডনকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে সিআইডি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’, বলটি বিক্রি হলো ৩৩ লাখ ডলারে দ্বৈত নাগরিকত্ব’ নিয়ে প্রতিমন্ত্রীর পালটা প্রশ্ন— ‘কে নিউজ করছে? কার এত জ্বালা? প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচন নিয়ে ‘ঝাঁপ দেবো’: সিইসি ৬ অক্টোবর ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচ হতে পারে : বাফুফে সভাপতি

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:২১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনে আজ সংহতি জানাতে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

তৃণমূল কংগ্রেসের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ নেতা নিশ্চিত করে জানিয়েছেন, আন্দোলনের সংহতি জানাতে মুখ্যমন্ত্রী সরাসরি বিক্ষোভস্থলে যাবেন।

বর্তমানে দিল্লিতে চলমান এই বিক্ষোভ সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপস্থিতি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানানোর পাশাপাশি জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সক্রিয় অবস্থানের বার্তাও স্পষ্ট করবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “শুরু থেকেই আমি শিক্ষার্থীদের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। তাদের এই লড়াই শুধু নিট কেলেঙ্কারিতে ন্যায়বিচারের জন্য নয়, বরং দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ রক্ষার লড়াই। গোটা বিরোধী শিবির এবং দেশের মানুষ আমাদের তরুণদের পাশে রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

আপডেট সময় : ০৬:২১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬