ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তার দাবি ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত-পলায়ন: বিপ্লব, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত পুলিশে বড় রদবদল, ২৩ কর্মকর্তাকে বদলি-পদায়ন ৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা, এশিয়ান হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১২:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওমানের মাসকটে ইতিহাস গড়ল বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী হকি দল। উইমেন’স জুনিয়র এএইচএফ কাপ হকির ফাইনালে শক্তিশালী কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

২০১৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর, এশিয়ান হকির যুব পর্যায়ে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের নারী হকি দলের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক সাফল্য। পুরো টুর্নামেন্টজুড়ে প্রতিপক্ষদের ওপর একচ্ছত্র আধিপত্য দেখিয়ে অবশেষে গত আসরের রানার্সআপ হওয়ার আক্ষেপ ঘুচিয়ে শিরোপা ঘরে তুলল দেশের মেয়েরা।

টুর্নামেন্টের শুরু থেকেই ফেভারিট হিসেবে মাঠে নামা বাংলাদেশ দল ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে কোণঠাসা করে রাখে।

প্রথম কোয়ার্টারের শেষ দিকে দুর্দান্ত এক ফিল্ড গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক আইরিন।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকে পেনাল্টি কর্নার (পিসি) থেকে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন এমা নাদিরা।

শেষ দুই কোয়ার্টারে কাজাখস্তান ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণব্যূহ ভাঙতে পারেনি। কাজাখস্তান পেনাল্টি কর্নার থেকে একবার বল জালে জড়ালেও রিভিউয়ের মাধ্যমে তা বাতিল হয়ে যায়।

২০১৯ সালে বাংলাদেশ নারী হকি দলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর, জুনিয়র এএইচএফ কাপের গত আসরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল দলকে। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে ট্রফি নিজেদের করে নিল মেয়েরা।

কাজাখস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং হংকং চায়নাকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে পুরো আসর জুড়ে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ৮-০ এবং হংকং চায়নাকে ৬-০ গোলে হারায় তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা, এশিয়ান হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন

আপডেট সময় : ১২:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬