ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে কাজী ফার্মসের ফিডমিলে হামলা-ভাঙচুর, উৎপাদন বন্ধ ইরানের অধিকার রক্ষায় প্রস্তুত চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শ্যামল দত্তসহ কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের ৭ মাসে ৬৪১ নারী-শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত: আসক গুলশানে আ.লীগের মিছিল: ওসির পর এবার ডিসিও প্রত্যাহার র‍্যাব বিলুপ্ত, নবগঠিত ‘এসআরবি’ যাত্রা শুরু লস অ্যাঞ্জেলেসে বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ সৌদিতে হুতিদের নতুন হামলা, অনিশ্চিত হরমুজ খোলার আলোচনা ঢাবিতে ২ জায়গায় ৩ ককটেল বিস্ফোরণ গাজার ধ্বংসস্তূপে শত শত মরদেহ, যুদ্ধাপরাধের শঙ্কা জাতিসংঘের

গুলশানে আ.লীগের মিছিল: ওসির পর এবার ডিসিও প্রত্যাহার

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পাঁচ দিনের মাথায় থানার ওসির পর এবার গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকেও প্রত্যাহার করা হয়েছে। তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে তানভীর আহমেদকে প্রত্যাহারের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরের সঙ্গে সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। তবে তাকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ অফিস আদেশে উল্লেখ করা হয়নি।

এর আগে এ দিন দুপুরে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকেও প্রশাসনিক কারণ দেখিয়ে থানা থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। তার প্রত্যাহারের আদেশেও গুলশানের মিছিল বা ওই ঘটনায় করা মামলার সঙ্গে কোনো সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি।

এর আগে শুক্রবার গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েক শ নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সেখানে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

ঘটনাটির কয়েকটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে কয়েক শ মানুষকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। মিছিল চলার সময় ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটকের কথাও জানিয়েছিল পুলিশ।

মিছিলের ঘটনায় ওই দিনই গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলাটির নম্বর ১৬। এতে ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত মামলাটিতে ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

এদিকে গুলশানের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক শ নেতাকর্মীর এমন জমায়েত নিয়ে ঘটনার পর প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মিছিলের বিষয়ে আগে থেকেই কোনো তথ্য ছিল কি না এবং থাকলে আগাম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে।

মিছিলের পাঁচ দিনের মাথায় আজ বুধবার প্রশাসনিক কারণ উল্লেখ করে প্রথমে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন ও পরে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে প্রত্যাহারের আদেশ দেওয়া হলো। ডিএমপির আদেশে তাদের প্রত্যাহারের সঙ্গে ওই মিছিলের কোনো সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুলশানে আ.লীগের মিছিল: ওসির পর এবার ডিসিও প্রত্যাহার

আপডেট সময় : ০৩:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬