ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য: রাশিয়ার রাষ্ট্রদূত ইউপিআইয়ে নতুন ফি, রাহুল বললেন ট্রাম্পের চাপে ‘নতজানু’ মোদি মার্কিন পার্লামেন্টে বিল পাস: ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্কের ঝুঁকি সুদানে সোনার খনি ধসে অন্তত ৮২ জনের মৃত্যু অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ হচ্ছে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে ১১ কর্মকর্তার বদলি ও পদোন্নতি সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক পঞ্চগড়ে কাজী ফার্মসের ফিডমিলে হামলা-ভাঙচুর, উৎপাদন বন্ধ ইরানের অধিকার রক্ষায় প্রস্তুত চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

ঢাবিতে ২ জায়গায় ৩ ককটেল বিস্ফোরণ

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৩৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রায় একই সময়ে দুই জায়গায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের সামনে দুটি ও টিএসসির পাশে মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কারও আহত হওয়ার তথ্য জানা যায়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও তথ্য দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাবি প্রক্টর কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থলে কাউকে দেখতে পাননি প্রত্যক্ষদর্শীরা। জগন্নাথ হলের ওপর থেকে কেউ ককটেল ছুড়ে থাকতে পারে। টিএসসির মেট্রোরেল এলাকায় হয়তো কেউ মোটরসাইকেলে করে ককটেল মেরে গেছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ঢাবি প্রক্টর ইসলাফিল রতন বলেন, আমরা ককটেল বিস্ফোরণের ঘটনা জেনেছি। পুলিশ ও সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গেছেন। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।

এর আগে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড সাজা দিয়ে মঙ্গলবার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর কিছুক্ষণ পর সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ফুটেজ দেখে দুজন বিস্ফোরণকারীকে চিহ্নিত করা হয়েছে। তারা আওয়ামী লীগের দুষ্কৃতকারী কেউ হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাবিতে ২ জায়গায় ৩ ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০৬:৩৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬