ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীর মৃত্যুর এক মাস না যেতেই সাংবাদিক কাজিম রেজার প্রয়াণ তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্ত তার নিজের ওপরই: দীনেশ ত্রিবেদী ঢাবি অধ্যাপক অহিদুজ্জামানসহ ৩ শিক্ষককে বরখাস্তে প্রতিবাদ, উদ্বেগ খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা জ্বালানি সংকট থেকে উত্তরণে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধানমন্ত্রী জনপ্রশাসনসহ ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সংকটের সমাধান, সরকারের অঙ্গীকার: রিজভী ফের ইরানে মার্কিন হামলা, হরমুজ ঘিরে বাড়ছে যুদ্ধের ঝুঁকি নতুন হামলায় উদ্বেগ, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক যুক্তরাষ্ট্রের জার্মান মাটিতে রুশ ‘হাইব্রিড হামলা’, কনস্যুলেট বন্ধের পথে বার্লিন

স্ত্রীর মৃত্যুর এক মাস না যেতেই সাংবাদিক কাজিম রেজার প্রয়াণ

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৫২:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ত্রী মারা যাওয়ার এক মাসের মধ্যে মারা গেলেন ফিলিপস পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য কবি সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা (৬৯)। আজ বুধবার বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিডনি জটিলতা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটেও পড়েছিলেন কাজিম রেজা।

এর মাত্র এক মাসেরও কম সময় আগে, গত ৭ আগস্ট তার সহধর্মিণী এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) সাবেক উপপরিচালক সুফিয়া বেগম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই চলে গেলেন কাজিম রেজাও। তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

কাজিম রেজা দৈনিক দেশ, দৈনিক মিল্লাত ও দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তার কর্মস্থল ছিল বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। অবসর গ্রহণের পর থেকে জাতীয় প্রেস ক্লাবেই দিনের বেশিরভাগ সময় কাটাতেন তিনি। ক্লাবে তিনি ছিলেন পরিচিত মুখ।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সদস্য কাজিম রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর মৃত্যুর এক মাস না যেতেই সাংবাদিক কাজিম রেজার প্রয়াণ

আপডেট সময় : ০২:৫২:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬