ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, ২০ কারখানায় ছুটি ঘোষণা মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ তিন সচিব পদে রদবদল মন্ত্রিসভায় নতুন করে পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী, মিল্লাত পূর্ণমন্ত্রী শপথগ্রহণের পর বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রথম অভিনন্দন জানিয়েছেন ভারতে রাষ্ট্রপতি শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লাল গোলাপের শুভেচ্ছা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে: রিজভী

রাজনৈতিক ঐকমত্যে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নুরের

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়ায় সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকার জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হবে।

তিনি বলেন, প্রয়োজন হলে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জামায়াত-শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে নুরুল হক বলেন, ১৯৭১ সালে জামায়াত-শিবিরের বিরুদ্ধে আরও ভয়াবহ গণহত্যা, লুটপাট ও গণধর্ষণের অভিযোগ রয়েছে। এসব কারণে তাদেরও নিষিদ্ধ করা প্রয়োজন।

জামায়াত-শিবিরকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে তিনি দাবি করেন, তারা অস্ত্র পরিচালনায় সক্ষম ক্যাডার তৈরি করছে। জাতিসংঘের আল-কায়েদা সংক্রান্ত সতর্কতার প্রসঙ্গ তুলে নুরুল হক বলেন, জামায়াত-শিবিরের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াত-শিবির মজলুম সংগঠন হিসেবে থাকলেও গত ছয় মাসে তারা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এখনই তাদের প্রতিহত করতে না পারলে ভাইরাসের মতো তারা ছড়িয়ে পড়বে এবং সমাজ ও দেশের জন্য ক্ষতি বয়ে আনবে।

জামায়াত-শিবির ও আওয়ামী লীগকে একই ধরনের ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগ সুযোগ পেয়ে ফ্যাসিস্ট হয়েছে। আর জামায়াত-শিবির সুযোগ না পেয়েও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের অতীতের সহিংসতার ইতিহাস সামনে এনেছে।

বর্তমান সরকারের ওপর চাপ তৈরি করে জামায়াত রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন নুরুল হক। তার দাবি, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখল এবং সেখানে নিজেদের লোকজনকে শেয়ার দেওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, জামায়াত মূলত ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা চায়। তাদের কোনোভাবেই সেই সুযোগ দেওয়া উচিত নয়। সুযোগ পেলে তারা দেশের জন্য ভয়ংকর বিপর্যয় ডেকে আনতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজনৈতিক ঐকমত্যে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নুরের

আপডেট সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬