ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, ২০ কারখানায় ছুটি ঘোষণা মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ তিন সচিব পদে রদবদল মন্ত্রিসভায় নতুন করে পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী, মিল্লাত পূর্ণমন্ত্রী শপথগ্রহণের পর বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রথম অভিনন্দন জানিয়েছেন ভারতে রাষ্ট্রপতি শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লাল গোলাপের শুভেচ্ছা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে: রিজভী

তিন সচিব পদে রদবদল

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:১৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের তিন সচিব পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে ১১ দিন আগে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব হিসেবে বদলি হওয়া রফিকুল আই মোহাম্মদকে আবারও বদলি করা হয়েছে। চুক্তিভিত্তিতে নিয়োজিত এই কর্মকর্তাকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।

এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। আর ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন আনা হয়েছিল। ওই দিন চুক্তিভিত্তিতে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়। একই দিন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের সচিব করা হয়।

এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের তৎকালীন সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

এর মাত্র ১১ দিনের মাথায় রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয় থেকে সরিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হলো। ফলে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদেও নতুন মুখ আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন সচিব পদে রদবদল

আপডেট সময় : ০৫:১৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬