ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী, দুর্ভোগ চরমে

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:২৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি জমে থাকায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। জলাবদ্ধতার কারণে নগরের বিভিন্ন সড়কে যান চলাচলও ধীর হয়ে পড়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি। এর মধ্যে আগ্রাবাদ, সিডিএ, কাপাসগোলা, রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও কাতালগঞ্জসহ নগরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

ভারী বৃষ্টির প্রভাব পড়েছে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও। সেখানে জলজটের কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক সড়কে পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে মানুষকে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮১ মিলিমিটার।

তিনি বলেন, লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে।

সকালে জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েন কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া মানুষ। পানিতে তলিয়ে যাওয়া সড়কে যানবাহনের গতি কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় যানজটও তৈরি হয়।

আগ্রাবাদ চট্টগ্রাম চেম্বার এলাকার বাসিন্দা সুজন মল্লিক বলেন, রাত থেকে বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে পানিও বেড়েছে। এখন হাঁটুসমান পানি পেরিয়েই চলাচল করতে হচ্ছে।

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার একটি সড়নের চিত্রে দেখা গেছে, ভারী বৃষ্টিতে সড়ক পানিতে ডুবে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী, দুর্ভোগ চরমে

আপডেট সময় : ০৭:২৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬