ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার হত্যা মামলায় গ্রেপ্তার অধ্যাপক কলিমুল্লাহ পাঠে বিশ্বসেরা সিঙ্গাপুরের শিক্ষার্থীরা, গণিত-বিজ্ঞানে চীন অ্যাপলের ব্যয়বহুল প্রথম ফোল্ডিং আইফোন বাজারে দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ: পাশ সাড়ে ৪ হাজার ব্রিকসে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময় দাস হাইকোর্টের রায়: ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল মৌখিকে নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ

এবার হত্যা মামলায় গ্রেপ্তার অধ্যাপক কলিমুল্লাহ

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১২:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই আন্দোলনের সময় তরিকুল ইসলাম রুবেল নামে এক তরুণ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। কলিমুল্লাহর আইনজীবী মহসিন রেজা জানান, কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য গত ৭ সেপ্টেম্বর আবেদন করেন কাফরুল থানার এসআই জহুরুল ইসলাম। ওই আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন আদালত। এ দিন নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে কলিমুল্লাহর আইনজীবী মহসিন রেজা বলেন, তার মক্কেলের কোনো রাজনৈতিক পদ নেই এবং তিনি একজন অধ্যাপক। শুধু একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। এ কারণে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে দাবি করে তিনি আবেদনটি নামঞ্জুরের অনুরোধ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। তিনি বলেন, কলিমুল্লাহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

আদালতের অনুমতি নিয়ে কলিমুল্লাহ বলেন, ছাত্রজীবন ও শিক্ষকতা জীবনে তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। উপাচার্য থাকাকালে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জুলাই আন্দোলনে আবু সাইদ হত্যার প্রতিবাদ করে তিনি কথা বলেছেন। তিনি একজন শিক্ষক এবং এর বাইরে তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত কলিমুল্লাহকে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত বছরের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিন তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

গত ১৪ জুন উচ্চ আদালত থেকে জামিন পান কলিমুল্লাহ। পরে এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিননামা দাখিলের অনুমতি দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির। অন্য কোনো মামলা না থাকায় তিনি কারামুক্তির অপেক্ষায় ছিলেন।

তবে গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি ওই মামলাতেও জামিন পান তিনি। এরপর নতুন করে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় কাফরুল এলাকায় আন্দোলনে অংশ নেন তরিকুল ইসলাম রুবেল। ওই দিন রাত ৮টার দিকে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলা হয়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রুবেল। পরে এ ঘটনায় কাফরুল থানায় মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার হত্যা মামলায় গ্রেপ্তার অধ্যাপক কলিমুল্লাহ

আপডেট সময় : ১২:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬