ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::

সংসদে অর্থমন্ত্রী: ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোববার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিভি থেকে

রাষ্ট্র-মালিকানাধীন ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংকে, যেখানে ঋণের পরিমাণ ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের জবাবে এ তথ্য দেন অর্থমন্ত্রী। গত ৩০ জুন পর্যন্ত হিসাবের ভিত্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থমন্ত্রী জানান, ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।

ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংকের খেলাপি ঋণ সবচেয়ে বেশি, যার পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা। অর্থমন্ত্রী দেওয়া এ হিসাব বলছে, ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের ৫১ দশমিক শূন্য ২ শতাংশ বা অর্ধেকেরও বেশি জনতা ব্যাংকের।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ খেলাপি ঋণ অগ্রণী ব্যাংকে, যার পরিমাণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা। রূপালী ব্যাংকের খেলাপি ঋণ ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা ও সোনালী ব্যাংকের ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা।

এ ছাড়া বেসিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ আট হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদে অর্থমন্ত্রী: ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

আপডেট সময় : ০৫:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬