ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি ১০ বছরে পা, এখনো অনিশ্চয়তার ঘোরটোপে বন্দি রোহিঙ্গা প্রত্যাবাসন ইমরান খানের মুক্তি ও চিকিৎসায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন জেমিমা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি আইআরজিসির ৫ কমান্ডারের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পালটা প্রশ্ন জনগণের তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি চীনের তৈরি যুদ্ধবিমান কিনবে সরকার: তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দুই বছরেও গ্যাস উত্তোলনে উদ্যোগ নেয়নি: তথ্য উপদেষ্টা প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড যেন থামছেই না

৪ ডিআইজিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০২:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের চার উপমহাপরিদর্শক (ডিআইজি), একজন সুপারনিউমারি অতিরিক্ত ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি ও দুজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

পুলিশে ৬ কর্মকর্তার রদবদল

অন্যদিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরীকে রেঞ্জ বদল করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নতুন কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যান্টিটেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (সুপারনিউমারি অতিরিক্ত ডিআইজি) শরিফ উদ্দিন আহমেদকে র‌্যাবের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

এ ছাড়া পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অ্যান্টিটেরোরিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে বদলি করা হয়েছে পাবনার পুলিশ সুপার হিসেবে।

এদিকে গত ২৮ জুনের একটি প্রজ্ঞাপনে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, নতুন প্রজ্ঞাপনে তা বাতিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪ ডিআইজিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

আপডেট সময় : ০২:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬