ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফল প্রকাশ আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি নতুন পে-স্কেলের গেজেট এ সপ্তাহেই, বাস্তবায়ন ৩ ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন ১০ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলে নিরাপত্তায় ঘাটতি রংপুরে ৪ খুন: ২ আসামির ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব বরের গাড়ি থামিয়ে ভাঙচুর, নববধূকে তুলে নিলেন ছাত্রদল কর্মী চট্টগ্রামে জামিনে মুক্ত হয়ে খুন হলেন ‘সন্ত্রাসী’ পিচ্চি জাহিদ সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজের স্বীকৃতি, রুনা খান পেলেন ম্যাগসাইসাই পুরস্কার নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের মুখ মিলেছে, সাড়া নেই কর্মীদের

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ২৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান পরিস্থিতি নিয়ে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে আবারও লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। টানা দুই দিন পতনের পর বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার এবং মার্কিন ডব্লিউটিআই তেলের দাম ৯৯ ডলার ছাড়িয়েছে।

চূড়ান্ত চুক্তি ছাড়া ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলা হবে না—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অনমনীয় অবস্থানের পর আন্তর্জাতিক জ্বালানি বাজার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে ১০৫.৮৩ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৯৭ সেন্ট বা ০.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৯.২৩ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান পরিস্থিতি নিয়ে চলমান ধোঁয়াশার পাশাপাশি সম্প্রতি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়াও জ্বালানি বাজারের এই অস্থিরতার অন্যতম বড় কারণ। সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ক্রেতাদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি চূড়ান্ত ও টেকসই চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রশ্নই ওঠে না।

এ বিষয়ে মার্কিন প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কোনো তাড়া দেখাচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, নিজের শর্ত অনুযায়ী একটি সঠিক চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি প্রয়োজনে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে প্রস্তুত আছেন। ইরান পরিস্থিতি এবং মার্কিন প্রশাসনের এই অনমনীয় মনোভাবের কারণেই মূলত আন্তর্জাতিক জ্বালানি বাজার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম

আপডেট সময় : ০৩:৫৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬