ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফল প্রকাশ আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি নতুন পে-স্কেলের গেজেট এ সপ্তাহেই, বাস্তবায়ন ৩ ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন ১০ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলে নিরাপত্তায় ঘাটতি রংপুরে ৪ খুন: ২ আসামির ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব বরের গাড়ি থামিয়ে ভাঙচুর, নববধূকে তুলে নিলেন ছাত্রদল কর্মী চট্টগ্রামে জামিনে মুক্ত হয়ে খুন হলেন ‘সন্ত্রাসী’ পিচ্চি জাহিদ সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজের স্বীকৃতি, রুনা খান পেলেন ম্যাগসাইসাই পুরস্কার নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের মুখ মিলেছে, সাড়া নেই কর্মীদের

সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজের স্বীকৃতি, রুনা খান পেলেন ম্যাগসাইসাই পুরস্কার

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:৩৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে কাজের স্বীকৃতি হিসেবে এশিয়ার নোবেলখ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার ২০২৬ পেয়েছেন রুনা খান। বাংলাদেশের সামাজিক উদ্যোক্তা ও বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা তিনি।

সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিজয়ীদের নাম ঘোষণা করে র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। রুনা খানের সঙ্গে এ বছর আরও পুরস্কার পাচ্ছেন সিঙ্গাপুরের কূটনীতিক ও আইনজ্ঞ টমি কোহ এবং মিয়ানমারের মানবাধিকার কর্মী বো চি।

এ ঘোষণার মধ্য দিয়ে ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের সূচনা হলো। আগামী ১৫ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের এই সম্মাননা স্মারক দেওয়া হবে।

রুনা খান বাংলাদেশের একজন প্রথিতযশা সামাজিক উদ্যোক্তা ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপে’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। সংস্থাটি ‘সংহত উন্নয়ন’ (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট) মডেলের ভিত্তিতে কাজ করে। স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক বিকাশসহ নানামুখী সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।

২০০২ সালে রুনা খান গড়ে তোলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। এরপর থেকে এটি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে দুর্গম, নদীভাঙনপ্রবণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে বহুল পরিচিত হয়ে ওঠে চরাঞ্চলের মানুষদের চিকিৎসার জন্য বড় নৌকা দিয়ে ভাসমান হাসপাতাল তৈরি করে।

রুনা খান এর আগে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে ‘রোলেক্স অ্যাওয়ার্ডস ফর এন্টারপ্রাইজ’ সম্মাননা অর্জন করেছিলেন। এ ছাড়া জলবায়ু নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে গত বছর তথা ২০২৫ সালে ‘আর্থশট প্রাইজ’ পেয়েছিল ফ্রেন্ডশিপ।

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন জানিয়েছে, ‘র‍্যামন ম্যাগসাইসাইয়ের নেতৃত্বের সঙ্গে যুক্ত চিরস্থায়ী মূল্যবোধের’ প্রতিফলন ঘটানোর স্বীকৃতি হিসেবে রুনা খানসহ এ বছরের বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে। অন্যের সেবায় আত্মনিয়োগ, বিভিন্ন জনগোষ্ঠীর জন্য সুযোগ তৈরি ও মানুষকে স্বাবলম্বী করতে সহায়তা করার কারণেই এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

১৯৫৭ সালের ১৭ মার্চ এক উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারান ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাই। তার স্মৃতি রক্ষায় ওই বছরই গড়ে তোলা হয় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।

১৯৫৮ সাল থেকে এই।ফাউন্ডেশন প্রতি বছর সরকারি সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা-সাহিত্য ও সৃজনশীল যোগাযোগকলা, শান্তি ও আন্তর্জাতিক বোঝাপড়া এবং উদীয়মান নেতৃত্ব— এই ছয় শ্রেণিতে পুরস্কার দিয়ে আসছিল। ২০০৯ সাল থেকে কোনো নির্দিষ্ট শ্রেণি না রেখে সামগ্রিক অবদানের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

রুনা খান ১৪তম বাংলাদেশি হিসেবে র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেতে যাচ্ছেন। ১৯৭৮ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এ পুরস্কার পেয়েছিলন গ্রামীণ নারীদের জীবিকা নিয়ে কাজ করা তাহরুন নেসা আবদুল্লাহ। পরে ব্র‍্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদ, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস, প্রখ্যাত চিকিৎসক ও মানবাধিকার কর্মী জাফরুল্লাহ চৌধুরী এ পুরস্কারে ভূষিত হন। রুনা খানের আগে সবশেষ ২০২৩ সালে এ পুরস্কার পান জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজের স্বীকৃতি, রুনা খান পেলেন ম্যাগসাইসাই পুরস্কার

আপডেট সময় : ০৮:৩৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬