ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজস্ব আদায় ও কর ব্যবস্থার সার্বিক আধুনিকায়নের তাগিদ প্রধানমন্ত্রীর হাম নিয়ন্ত্রণে বাদ পড়া শিশুদের দেওয়া হবে আরও ১৬ লাখ টিকা বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বে দুদকের নতুন কমিশন আরও ১ বছর দায়িত্বে থাকছেন মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিব র‍্যাব বিলুপ্ত হয়ে গঠন হচ্ছে এসআরবি— মন্ত্রিসভায় অনুমোদন আইনশৃঙ্খলা নিয়ে জনপ্রত্যাশা পূরণে আরও সময় চান স্বরাষ্ট্রমন্ত্রী পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন, বাস্তবায়ন এ বছরই: অর্থমন্ত্রী জ্যেষ্ঠ সহকারী সচিব মর্যাদার ২৭৭ কর্মকর্তা একযোগে উপসচিব ৩লাখ রোহিঙ্গার পরিচয় শনাক্ত, রাখাইনে নিরাপত্তা ফিরলে প্রত্যাবাসন: মিয়ানমার মার্কিন সেনা আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান

আরও ১ বছর দায়িত্বে থাকছেন মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিব

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশাসনের দুই শীর্ষ পদে থাকা দুই কর্মকর্তার চুক্তির মেয়াদ বাড়াল সরকার। ফলে মন্ত্রিপরিষদ পরিষদ সচিব ও জনপ্রশাসন সচিব হিসেবে নতুন কোনো মুখ নয়, বরং আগের মতোই যথাক্রমে থাকছেন নাসিমুল গনি ও মো. এহছানুল হক। তাদের দুজনের মেয়াদই নতুন করে চুক্তিতে আরও এক বছর বাড়ানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে সন্ধ্যায় প্রশাসনের শীর্ষ দুই আমলাকে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগের এ প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।

এ দিনই তাদের আগের এক বছর মেয়াদি চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে তাদের নতুন নিয়োগ কার্যকর হবে।

নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। ১৬ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদে দায়িত্ব নিয়েছিলেন।

১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা তার ক্যাডারের ১৪২ জনের মেধা তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিলেন। প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনের পর ২০০৬ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন তিনি। ওই সময় রাষ্ট্রপতির একান্ত সচিব করা হয় তাকে। ২০০৭ সালে তাকে নিপোর্টের মহাপরিচালক পদে পদায়ন করা হয়।

নাসিমুল গনিকে ২০০৯ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৭ আগস্ট নাসিমুল গনিকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ে পদায়ন করা হয়। ওই বছরের ২৩ ডিসেম্বর তাকে পদায়ন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। পরে বিএনপি সরকার শপথ নেওয়ার ঠিক আগে এ বছরের ১৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব করা হয় নাসিমুল গনিকে।

নাসিমুল গনির মতো এহছানুল হকও জুলাই অভ্যুত্থানের পর দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০২৪ সালের ১৭ আগস্ট তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে পদায়ন করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে।

বছরখানেক পর গত বছরের ১২ অক্টোবর এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়। এরপর থেকে এ মন্ত্রণালয়েই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এবার আরও এক বছরের জন্য তিনি এ দায়িত্বে বহাল থাকছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আরও ১ বছর দায়িত্বে থাকছেন মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিব

আপডেট সময় : ০৯:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬