ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে কাজী ফার্মসের ফিডমিলে হামলা-ভাঙচুর, উৎপাদন বন্ধ ইরানের অধিকার রক্ষায় প্রস্তুত চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শ্যামল দত্তসহ কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের ৭ মাসে ৬৪১ নারী-শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত: আসক গুলশানে আ.লীগের মিছিল: ওসির পর এবার ডিসিও প্রত্যাহার র‍্যাব বিলুপ্ত, নবগঠিত ‘এসআরবি’ যাত্রা শুরু লস অ্যাঞ্জেলেসে বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ সৌদিতে হুতিদের নতুন হামলা, অনিশ্চিত হরমুজ খোলার আলোচনা ঢাবিতে ২ জায়গায় ৩ ককটেল বিস্ফোরণ গাজার ধ্বংসস্তূপে শত শত মরদেহ, যুদ্ধাপরাধের শঙ্কা জাতিসংঘের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২০

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১২:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৬৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে।

রোববার (৭জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬০৫

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গে ঢাকায় চার শিশু, চট্টগ্রামে এক, ময়মনসিংহে এক এবং খুলনায় এক শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৯ এ। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ এ।

হামের চিকিৎসায় সরকারে গাফিলতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৭ শিশু। এর মধ্যে ৬৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২২১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ৬৮৬ শিশুর হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ৭৯ হাজার ১২ শিশুর মধ্যে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২০

আপডেট সময় : ১২:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬