ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ফের বাড়তে পারে গরম নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফরের চেষ্টা: দ্য হিন্দু আগস্টে ৮.২৬% মূল্যস্ফীতি, ১০ মাসের মধ্যে সর্বনিম্ন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার জাতিসংঘ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, ইরানের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সাবেক ঢাবি উপাচার্য মাকসুদ কামাল নজরদারিতে: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল বিয়েতে নাচের জন্য ডেকে ২ নৃত্যশিল্পীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

বিয়েতে নাচের জন্য ডেকে ২ নৃত্যশিল্পীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য ডেকে দুই নৃত্যশিল্পীকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগের মামলায় প্রধান আসামি মুজাহিদকে (১৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসআরবি-৯ সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী জানান, মঙ্গলবার রাতে সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুজাহিদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বুড্ডা এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর ‘রাকিব’ নামে ফেসবুকে কুমিল্লার চান্দিনার একটি নৃত্যশিল্পী দলের সঙ্গে যোগাযোগ করেন মুজাহিদ। শাহবাজপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের জন্য ৯ হাজার টাকায় তাদের সঙ্গে চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, ১০ সেপ্টেম্বর ওই দলের দুই নারী ও এক পুরুষ সদস্য নাচের অনুষ্ঠানে অংশ নিতে সরাইলের কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় যান। পরে মুজাহিদসহ দুজন তাদের অটোরিকশায় করে শাহবাজপুর সেতু এলাকায় নিয়ে যান। দ্রুত বিয়েবাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাদের সেখান থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তিতাস নদীর মাঝখানে নেওয়া হয়।

এজাহারে অভিযোগ, মাঝনদীতে নৌকার ইঞ্জিন বন্ধ করে দুই নারী নৃত্যশিল্পীকে ধর্ষণ করা হয়। পরে নাসিরনগরের গোকর্ণঘাট এলাকায় তাদের নামিয়ে দেওয়া হয়। ঘটনার পর তারা থানায় গিয়ে মামলা করেন।

এসআরবি-৯ সিলেটের অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী বলেন, এ মামলার আসামি সাত্য বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে মুজাহিদের পরিচয় ও অবস্থান জানা যায়। মুজাহিদ বিয়ানীবাজারে তার নানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তাজমিনুর রহমান আরও জানান, এ ঘটনায় মুজাহিদদের সঙ্গে আরও পাঁচজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়েতে নাচের জন্য ডেকে ২ নৃত্যশিল্পীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬