ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লস অ্যাঞ্জেলেসে বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ সৌদিতে হুতিদের নতুন হামলা, অনিশ্চিত হরমুজ খোলার আলোচনা ঢাবিতে ২ জায়গায় ৩ ককটেল বিস্ফোরণ গাজার ধ্বংসস্তূপে শত শত মরদেহ, যুদ্ধাপরাধের শঙ্কা জাতিসংঘের দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশনা জাপান সফরে সেনাবাহিনী প্রধান: যোগ দেবেন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারত থেকে পাইপলাইনে দেশে এলো ৪ হাজার টন ডিজেল পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণে জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন, প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

৭ জুন বিসিবি নির্বাচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৩৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতরাতে এক বিবৃতিতে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে ৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যা ৬টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

আসন্ন নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ পরিচালক পদে ভোটগ্রহণ হবে। ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।

আজ বিকেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

১৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খসড়া তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ১৯ মে আপত্তির ওপর শুনানি শেষে একই দিন বিকেল ৫টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর স্টেডিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা (অফেরতযোগ্য)। ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

২৩ মে সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে আপিল গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ঐদিনই দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

যারা সরাসরি উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য পোস্টাল বা ই-ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য ২৫ মে বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত ই-মেইলে (bcbec2026@gmail.com) আবেদন করতে হবে।

১ জুন থেকে ৬ জুন পর্যন্ত পোস্টাল/ই-ব্যালট প্রেরণ করা হবে। ৭ জুন বাংলাদেশ সময় দুপুর ১টার মধ্যে পূরণ করা ব্যালট নির্বাচন কমিশনের কার্যালয়ে বা ই-মেইলে পৌঁছাতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৭ জুন বিসিবি নির্বাচন

আপডেট সময় : ০৭:৪৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬