ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১২ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেওয়ার অপচেষ্টা করছে: রিজভী শান্তি চুক্তির অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম ভারত তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে: মুখপাত্র জয়সওয়াল কাল সূর্য গ্রহণ: কোথাও দেখা যাবে পূর্ণ কোথাও আংশিক রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনার শীর্ষে মির্জা ফখরুল

ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১২

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:২৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরে।

হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।

জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়া এরই মধ্যে রাশিয়াকে হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে। ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের ঘাটতির সুযোগ নিয়ে রাশিয়া হামলা বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, “রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো, উত্তর কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং সেনা সমাবেশের প্রস্তুতি—সবকিছুই দেখাচ্ছে যে মস্কো শান্তির বদলে সংঘাত আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।”

জাপোরিঝঝিয়ায় বিমান হামলার সতর্কতা জারির পর একটি ইস্পাত কারখানার কর্মীরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কারখানাটির অন্তত ছয় কর্মী নিহত ও ২১ জন আহত হন বলে জানিয়েছে জাপোরিঝস্তাল কারখানা কর্তৃপক্ষ।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাতের হামলায় দনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্ক অঞ্চলে আরও ছয়জন নিহত হয়েছেন। এছাড়া রাজধানী কিয়েভের একটি সংক্রামক ব্যাধি হাসপাতালেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। অন্যদিকে খেরসন ও খারকিভে হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে ব্যাহত হয়েছে।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই হামলায় মূলত কিয়েভ ও জাপোরিঝঝিয়ার সামরিক-প্রতিরক্ষা শিল্পের স্থাপনা এবং পরিবহন ও সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১২

আপডেট সময় : ০৮:২৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬