ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোল করালেন, করলেনও— ৪ মিনিটের মেসি ম্যাজিকে আর্জেন্টিনা সমতায়

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ৪ মিনিটের ব্যবধান। এর মধ্যে লিওনেল মেসি একটি গোল করালেন, নিজে করলেন একটি। ২-০ গোলে পিছিয়ে থাকার পর সমতায় ফিরল আর্জেন্টিনা।

৭৯ মিনিটে ডান প্রান্ত থেকে দুর্দান্ত এক ক্রস ভাসিয়ে দেন লিওনেল মেসি। গোলের জন্য মরিয়া ছিল আর্জেন্টিনা। রক্ষণ ছেড়ে প্রতিপক্ষের ডি-বক্সে অবস্থান নিয়েছিলেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরো। মেসির হেড খুঁজে নেয় তাকে। জোরালো হেডে বল পাঠিয়ে দেন জালে। ২-০ থেকে ২-১ ব্যবধান কমায় আর্জেন্টিনা।

৪ মিনিট পর এবার মেসির গোল। লাউতারো মার্টিনেজ আক্রমণ শুরু করেন। বদলি খেলোয়াড় গনজালো মন্টিয়েলের গায়ে লেগে চলে আসে মেসির সামনে। সুযোগ পেয়েই শট নেন তিনি। মিসরের গোলরক্ষক মোস্তাফা শোবের বলে হাত ছোঁয়াতে পারলেও তা পুরোপুরি ঠেকাতে পারেননি। বল ক্রসবারের নিচের অংশে লেগে জালে জড়িয়ে যায।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোল করালেন, করলেনও— ৪ মিনিটের মেসি ম্যাজিকে আর্জেন্টিনা সমতায়

আপডেট সময় : ০৩:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬