ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়লো নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী ফের ফাইনাল চান আর্জেন্টিনা সমর্থকরা, জমা ৬২ হাজার স্বাক্ষর ফুটবলের পর এবার টেলিভিশন ড্রামায় রোনালদো ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বিকাশ-রকেট-নগদের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল বৈরী আবহাওয়া কাটিয়ে আজ চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু সাবেক ২ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

একটি দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাধারণত যাত্রীসেবা কিংবা গন্তব্যের নেটওয়ার্কের কারণে বিশ্বজুড়ে আলোচনায় থাকে বিমানবন্দরগুলো। তবে একটি বিমানবন্দর আন্তর্জাতিক পরিসরে পরিচিতি পেয়েছে সম্পূর্ণ ভিন্ন এক কারণে, তার বিশাল আয়তনের জন্য।

৭৭৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অ্যাভিয়েশন হাবটি বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরের বিশ্ব রেকর্ডটি ধরে রেখেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, পুরো বাহরাইন রাষ্ট্রের আয়তন ৭২৭ বর্গকিলোমিটার, যা এই বিমানবন্দরের আয়তনের চেয়েও ছোট। শুধু তা-ই নয়, ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের আয়তন যেখানে ৬০৩ বর্গকিলোমিটার, এটি তার চেয়েও বড়।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের কাছে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি ১৯৯৯ সালে বাণিজ্যিক ফ্লাইট অপারেশনের জন্য খুলে দেওয়া হয়। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর যুক্তরাষ্ট্রের ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চেয়েও কয়েক গুণ বড়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই বিশাল আয়তনের অতি সামান্য একটি অংশজুড়ে টার্মিনাল, রানওয়ে ও ব্যবহৃত অবকাঠামো অবস্থিত। বিশাল এক মরুভূমির মাঝে এটি ছোট একটি এলাকা দখল করে রয়েছে এবং সুবিশাল অংশ ফাঁকা সংরক্ষিত রাখা হয়েছে।

হঠাৎ এত বড় জায়গা জুড়ে বিমানবন্দর নির্মাণের পেছনে রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনার দৃষ্টিভঙ্গি। ধাপে ধাপে সম্প্রসারণের পরিবর্তে একবারেই অতিরিক্ত রানওয়ে, টার্মিনাল সম্প্রসারণ, কার্গো ও লজিস্টিক সুবিধা, অ্যাভিয়েশন সহায়তা অবকাঠামো এবং অপারেশনাল বাফার জোনের জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দ রেখে এটি ডিজাইন করা হয়েছিল, যেন কয়েক দশক ধরে কোনও স্থানসংকটে পড়তে না হয়।

এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
আয়তনের দিক থেকে বিশ্ব রেকর্ড গড়ে বিশ্বজোড়া খ্যাতি পেলেও ব্যস্ততার দিক থেকে এটি কিন্তু বিশ্বের শীর্ষ বিমানবন্দরগুলোর তালিকায় পড়ে না।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একটি দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর

আপডেট সময় : ০৭:১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬