ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানি দেবে সরকার যুদ্ধবিরতি নিয়ে পুতিন-জেলেনস্কির মাঝে ফের ট্রাম্প প্রশাসন দিল্লির পিজি ভবন ধসে নিহত ৩, ধ্বংসস্তূপে বহু শিক্ষার্থী আটকে থাকার শঙ্কা সম্পত্তি হস্তান্তর আইন পাস, ‘কোরআন-সুন্নাহবিরোধী: বিরোধী দল মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস, ‘দুর্বল আইনের অংশ: বিরোধী দল মালয়েশিয়ায় পাসপোর্ট-ভিসাহীনদেরও আইনিভাবে দেশে ফেরার সুযোগ জার্মানির স্যাক্সনি-আনহাল্টে এএফডির ঐতিহাসিক জয়, মের্ৎসের দলে ধাক্কা উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি— পোস্টার-মিছিল নিষিদ্ধ আ.লীগ নেতার গাড়িতে নাসীরুদ্দীন পাওয়ারীর লংমার্চ: রাশেদ খাঁন ব্রিকস সম্মেলনে ২০২৬: বাংলাদেশ যেভাবে উপকৃত হবে

ইরানের ৩ তেলের ট্যাংকারে মার্কিন হামলা

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১০:১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর কঠোর পাল্টা পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, জবাবে তারা ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে সফল হামলা চালিয়েছে।

সেন্টকম জানিয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) তাদের একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরান একাধিক হামলা চালায়। তবে মার্কিন বাহিনী তা সফলভাবে এড়িয়ে যেতে সক্ষম হয় এবং এতে কোনো মার্কিন সামরিক সদস্য আহত হননি।

হামলার পরপরই পাল্টা জবাব হিসেবে মার্কিন বাহিনী ইরানের খার্গ দ্বীপের কাছে ‘এম/টি ডাউনি’ এবং জাস্ক উপকূলের কাছে ‘এম/টি স্টার্ক ১’ নামের দুটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু বানায় এবং সেগুলোকে ‘স্থায়ীভাবে অচল’ করে দেয়। এছাড়া ওমান উপসাগরের কাছে থাকা ‘এম/টি কায়লো’ (যা ‘নোক্সেন’ নামেও পরিচিত) নামের আরেকটি খালি ট্যাংকার ধ্বংস করা হয়। অভিযানের আগে ক্রুদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানানো হয়।

সেন্টকমের প্রকাশিত ফুটেজে দেখা যায়, নিখুঁত নিশানায় প্রজেক্টাইল আঘাত হানার পর ট্যাংকারগুলোতে বিকট বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, অচল করে দেওয়া এই জাহাজগুলো আইআরজিসি এবং তাদের মিত্রদের বহু বিলিয়ন ডলারের রাজস্ব আয়ের অর্থনৈতিক নেটওয়ার্কের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইরানের ৩ তেলের ট্যাংকারে মার্কিন হামলা

আপডেট সময় : ১০:১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬