ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানি দেবে সরকার যুদ্ধবিরতি নিয়ে পুতিন-জেলেনস্কির মাঝে ফের ট্রাম্প প্রশাসন দিল্লির পিজি ভবন ধসে নিহত ৩, ধ্বংসস্তূপে বহু শিক্ষার্থী আটকে থাকার শঙ্কা সম্পত্তি হস্তান্তর আইন পাস, ‘কোরআন-সুন্নাহবিরোধী: বিরোধী দল মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস, ‘দুর্বল আইনের অংশ: বিরোধী দল মালয়েশিয়ায় পাসপোর্ট-ভিসাহীনদেরও আইনিভাবে দেশে ফেরার সুযোগ জার্মানির স্যাক্সনি-আনহাল্টে এএফডির ঐতিহাসিক জয়, মের্ৎসের দলে ধাক্কা উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি— পোস্টার-মিছিল নিষিদ্ধ আ.লীগ নেতার গাড়িতে নাসীরুদ্দীন পাওয়ারীর লংমার্চ: রাশেদ খাঁন ব্রিকস সম্মেলনে ২০২৬: বাংলাদেশ যেভাবে উপকৃত হবে

দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৪৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও নাব্যতা নিশ্চিতকরণ নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীসহ সংশ্লিষ্ট খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। নদীগুলোর বর্জ্য অপসারণ, স্বাভাবিক পানিপ্রবাহ ও নাব্যতা নিশ্চিত করার পাশাপাশি ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্নয়নের বিষয়টিও পর্যালোচনা করা হয়।

এ পর্যন্ত নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় থাকলে হবে না। নিজেদের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও সবাইকে কাজ করতে হবে।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, মুখ্য সচিব, নৌবাহিনীর ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৯:৪৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬