ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফল প্রকাশ আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি নতুন পে-স্কেলের গেজেট এ সপ্তাহেই, বাস্তবায়ন ৩ ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন ১০ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলে নিরাপত্তায় ঘাটতি রংপুরে ৪ খুন: ২ আসামির ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব বরের গাড়ি থামিয়ে ভাঙচুর, নববধূকে তুলে নিলেন ছাত্রদল কর্মী চট্টগ্রামে জামিনে মুক্ত হয়ে খুন হলেন ‘সন্ত্রাসী’ পিচ্চি জাহিদ সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজের স্বীকৃতি, রুনা খান পেলেন ম্যাগসাইসাই পুরস্কার নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের মুখ মিলেছে, সাড়া নেই কর্মীদের

যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১২:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে তার ‘কঠোর ও ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তিনি এই মন্তব্য করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জেনারেল আবদুল্লাহি বলেন, “ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো সম্ভাব্য হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যেকোনো আগ্রাসন বা নিষ্ঠুরতার জবাব দেওয়া হবে দৃঢ় ও ধ্বংসাত্মকভাবে।”

যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, শত্রুপক্ষ ইরানের সামরিক বাহিনী, সরকার ও জনগণের মধ্যে ঐক্য নষ্ট করার চেষ্টা করছে। সামরিক সংঘাতে একের পর এক ব্যর্থতার পর শত্রু এখন জনগণ ও নেতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে ইরানের প্রতিরক্ষা সক্ষমতাই দেশটির জনগণের শান্তি ও নিরাপত্তার শক্ত ভিত্তি।

পূর্ববর্তী সংঘাতগুলোর প্রসঙ্গ টেনে এই ইরানি সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেন, এবার কোনো ভুল করলে যুক্তরাষ্ট্রকে আগের তুলনায় আরও ‘বেশি মূল্য’ দিতে হবে।

যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা ইরানের এই হুঁশিয়ারির ঠিক আগেই শনিবার ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। মূলত জর্ডানে এক হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার পর যুক্তরাষ্ট্র এই প্রতিশোধমূলক অভিযান চালায় বলে জানানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই হামলা শুরু হয়। সেন্টকমের দাবি, এসব হামলার মূল লক্ষ্য ছিল ইরানের হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার সক্ষমতা কমিয়ে আনা এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলাকারী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

এদিকে ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই হামলাটি দক্ষিণ ইরানের সিরিক এলাকার কাছাকাছি স্থানে হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ১২:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬