ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফল প্রকাশ আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি নতুন পে-স্কেলের গেজেট এ সপ্তাহেই, বাস্তবায়ন ৩ ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন ১০ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলে নিরাপত্তায় ঘাটতি রংপুরে ৪ খুন: ২ আসামির ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব বরের গাড়ি থামিয়ে ভাঙচুর, নববধূকে তুলে নিলেন ছাত্রদল কর্মী চট্টগ্রামে জামিনে মুক্ত হয়ে খুন হলেন ‘সন্ত্রাসী’ পিচ্চি জাহিদ সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজের স্বীকৃতি, রুনা খান পেলেন ম্যাগসাইসাই পুরস্কার নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের মুখ মিলেছে, সাড়া নেই কর্মীদের

বেড়েছে বিশ্বকাপের প্রাইজ মানি

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ১২:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত এবারের বিশ্বকাপ শুধু দল ও ম্যাচসংখ্যার দিক থেকেই নয়, প্রাইজমানির দিক থেকেও ইতিহাস গড়েছে। ফিফা এবার মোট ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার হিসেবে বিতরণ করবে, যা ২০২২ বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, রোববারের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যে যে দল শিরোপা জিতবে, তারা পাবে ৫ কোটি ডলার। রানার্সআপ দলের জন্য রাখা হয়েছে ৩ কোটি ৩০ লাখ ডলার।

তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ দল ২ কোটি ৭০ লাখ ডলার। এছাড়া কোয়ার্টার ফাইনাল, শেষ ষোল ও শেষ ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও আলাদা প্রাইজমানি নির্ধারণ করেছে ফিফা। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দল অন্তত ১ কোটি ৫ লাখ ডলার নিশ্চিতভাবে পাবে।

লাল কার্ড থেকে ভিএআর— বিশ্বকাপ ঘিরে সবচেয়ে আলোচিত ৮ বিতর্ক

ফিফা এই অর্থ সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করে। পরে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ফুটবল উন্নয়ন খাতে তা বণ্টন করা হয়।

বিশ্বকাপের সম্প্রসারিত এই আসর থেকে ফিফার মোট আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপে প্রাইজমানির অঙ্ক কতটা বেড়েছে, তার প্রমাণ মিলছে ইতিহাসেও। ১৯৮২ সালে প্রথমবার পুরস্কারের অর্থ প্রকাশ করা হলে চ্যাম্পিয়ন ইতালি পেয়েছিল মাত্র ২২ লাখ ডলার। চার দশকের ব্যবধানে সেই অঙ্ক বেড়ে এবার চ্যাম্পিয়ন দলের জন্য দাঁড়িয়েছে ৫ কোটি ডলারে।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় হওয়া দলকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক এবং সর্বোচ্চ গোলদাতা পাবেন গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস ও গোল্ডেন বুট। তবে এসব ব্যক্তিগত পুরস্কারের সঙ্গে অতিরিক্ত কোনো অর্থ দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেড়েছে বিশ্বকাপের প্রাইজ মানি

আপডেট সময় : ১২:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬