ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনা-মিশর ম্যাচে ভিএআর বিতর্ক প্রসঙ্গে ফিফা সভাপতি ইনফান্তিনো ৭২ বছরের খরা কাটাল সুইজারল্যান্ড, টাইব্রেকারে কলম্বিয়ার বিদায় ২ গোলে এগিয়ে থেকেও মিসরের স্বপ্নভঙ্গ, ১৩ মিনিটের ঝড়ে কোয়ার্টারে আর্জেন্টিনা গোল করালেন, করলেনও— ৪ মিনিটের মেসি ম্যাজিকে আর্জেন্টিনা সমতায় আর্জেন্টিনা-মিসর ম্যাচ: গোল বাতিল ও ফাউল নিয়ে বিতর্ক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন মেসির, পেনাল্টি মিসেও রেকর্ড দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরেক মামলায় গ্রেপ্তার নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন মেসির, পেনাল্টি মিসেও রেকর্ড

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার পর এবার সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ডও নিজের করে নিলেন লিওনেল মেসি। মিসরের বিপক্ষে ম্যাচে গোল ও অ্যাসিস্ট— দুটিই করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে রেকর্ডগড়া এই ম্যাচেই পেনাল্টি মিস করে আরেকটি অনাকাঙ্ক্ষিত নজিরও গড়েছেন তিনি।

২ গোলে এগিয়ে থেকেও মিসরের স্বপ্নভঙ্গ, ১৩ মিনিটের ঝড়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

মঙ্গলবার (৭ জুলাই) কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মিসরের বিপক্ষে গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আটে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মাধ্যমে ১৯৩০ সালের বিশ্বকাপে গুইলার্মো স্তাবিলের পর এক আসরে আর্জেন্টিনার হয়ে আট গোল করার কীর্তি গড়লেন তিনি।

মেসির ক্রস থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড ম্যাচে প্রথম গোল এনে দেয় আর্জেন্টিনাকে। ছবি: সংগৃহীত

শুধু গোলেই নয়, অ্যাসিস্টেও নতুন ইতিহাস লিখেছেন মেসি। ক্রিস্টিয়ান রোমেরোকে দিয়ে গোল করিয়ে বিশ্বকাপে তার মোট অ্যাসিস্টের সংখ্যা হয়েছে নয়। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। পাশাপাশি টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে অন্তত একটি করে অ্যাসিস্ট করার অনন্য নজিরও গড়েছেন তিনি।

গোল করালেন, করলেনও— ৪ মিনিটের মেসি ম্যাজিকে আর্জেন্টিনা সমতায়

রোমেরোর গোলের ঠিক ৪ মিনিট ১৮ সেকেন্ড পর গোল করেন মেসি নিজেই। তার বাঁ পায়ের ট্রেডমার্ক ফিনিশিং মিসরের গোলরক্ষক শোবেরের হাতের পর ক্রসবার ছুঁয়ে খুঁজে নেয় জাল। আর্জেন্টিনাকে সমতায় ফেরানো গোলটি ছিল বিশ্বকাপে মেসির ২১তম গোল। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের চেয়ে তিনি এখন দুই গোল এগিয়ে।

মেসির নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। ছবি: সংগৃহীত

তবে রেকর্ডগড়া এই দিনটি পুরোপুরি সুখের হয়নি মেসির জন্য। গ্রুপ পর্বে অস্ট্রিয়া এবং শেষ ষোলোতে মিসরের বিপক্ষে পেনাল্টি মিস করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক আসরে টাইব্রেকার বাদে দুটি পেনাল্টি মিসের রেকর্ড গড়েছেন তিনি। সব মিলিয়ে বিশ্বকাপে নেওয়া আটটি পেনাল্টির মধ্যে চারটিই মিস করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন মেসির, পেনাল্টি মিসেও রেকর্ড

আপডেট সময় : ০৩:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬