সংবাদ শিরোনাম ::
যাত্রী কল্যাণ সমিতি ১৫ দিনের ঈদযাত্রায় ৪৪২ দুর্ঘটনা, প্রাণহানি ৪৩৮ বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২০ বাজেট অধিবেশনে তোফয়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা ও সালমানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রকাশ পেল শাকিরার নতুন বিশ্বকাপ থিম সং ‘দাই দাই’ ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের হোটেলে রুম ফাঁকা, বুকিং বাতিল হওয়ায় ক্ষতির শঙ্কা আইপিএলের প্লে-অফ চূড়ান্ত, কবে কার ম্যাচ

বিচার চাই না, আপনাদের বিচার করার রেকর্ড নেই: রামিসার বাবা

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই।’ পল্লবীতে নির্মমভাবে খুন হওয়া শিশু রামিসা আক্তারের হত্যার বিচারের আক্ষেপ নিয়ে সংবাদমাধ্যম কর্মীদের সামনে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন তার বাবা আবদুল হান্নান মোল্লা।

তিনি বলেন, ‘আপনারা বিচার করতে পারবেন না। আমার মেয়েও আর ফিরে আসবে না। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে।’

মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে উল্টো দিকের ফ্ল্যাটে ভাড়া আসেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা ওই ফ্ল্যাটের দরজার সামনে তার স্যান্ডেল দেখতে পান। রামিসার মা যখন দরজায় নক করছিলেন, তখন ভেতরে হত্যাকাণ্ডটি ঘটানো হচ্ছিল। মূল আসামি সোহেল রানা যেন পালাতে পারেন, সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে প্রতিবেশীর বিকৃত যৌনলালসার শিকার হয়েছিল শিশুটি। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা ও হাত কেটে ফেলা হয়েছিল। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিচার চাই না, আপনাদের বিচার করার রেকর্ড নেই: রামিসার বাবা

আপডেট সময় : ০৪:০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬