ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনা-মিশর ম্যাচে ভিএআর বিতর্ক প্রসঙ্গে ফিফা সভাপতি ইনফান্তিনো ৭২ বছরের খরা কাটাল সুইজারল্যান্ড, টাইব্রেকারে কলম্বিয়ার বিদায় ২ গোলে এগিয়ে থেকেও মিসরের স্বপ্নভঙ্গ, ১৩ মিনিটের ঝড়ে কোয়ার্টারে আর্জেন্টিনা গোল করালেন, করলেনও— ৪ মিনিটের মেসি ম্যাজিকে আর্জেন্টিনা সমতায় আর্জেন্টিনা-মিসর ম্যাচ: গোল বাতিল ও ফাউল নিয়ে বিতর্ক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন মেসির, পেনাল্টি মিসেও রেকর্ড দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরেক মামলায় গ্রেপ্তার নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

নিবন্ধিত নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ সম্পাদকদের

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন সংবাদমাধ্যমকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে সরকার কাজ করছে।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে দেশের নিবন্ধিত ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকদের সঙ্গে আয়োজিত বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অনলাইন গণমাধ্যমের বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক সমস্যার কথাও তুলে ধরা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ।

বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সরকার চিহ্নিত করেছে। এ খাতকে কীভাবে আরও কার্যকর নীতিগত সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে: তথ্যমন্ত্রী

তিনি বলেন, শুধু অনলাইন সম্পাদকরাই নন, সবাই বুঝতে পারছেন সাংবাদিকতার নামে যা কিছু হচ্ছে, তার সবই প্রকৃত সাংবাদিকতা নয়। কিছু স্পর্শকাতর বিষয় রয়েছে। সরকার আইন প্রয়োগের আগে এমন ব্যবস্থা নিতে চায়, যাতে গুজব ও অপতথ্য ছড়ানোর সঙ্গে জড়িতরা নিজেরাই নিরুৎসাহিত হয় এবং এ খাতে প্রবেশের সুযোগ না পায়।

বৈঠকে সম্পাদকদের পক্ষ থেকে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। এ-সংক্রান্ত একটি যৌথ চিঠি শীর্ষস্থানীয় ১৩টি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকদের পক্ষ থেকে তথ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ বলেন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনতে দ্রুত প্রজ্ঞাপন জারি করা সময়ের দাবি। তিনি এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জাগো নিউজ ২৪-এর সম্পাদক জিয়াউল হক বলেন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে প্রতি বছর পাঁচ হাজার টাকা নবায়ন ফি দিতে হয়। অথচ অন্যান্য গণমাধ্যমে একবার লাইসেন্স নেওয়ার পর নিয়মিত নবায়নের বাধ্যবাধকতা নেই। তিনি বার্ষিক নবায়ন ফি ও প্রতি বছরের নিবন্ধন নবায়ন প্রক্রিয়া বাতিলের দাবি জানান।

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু বলেন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনতে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না। শুধু একটি সরকারি আদেশ বা প্রজ্ঞাপন জারি করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা বাস্তবায়ন করতে পারবে।

ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ বলেন, নিবন্ধন পাওয়ার পরও অনলাইন গণমাধ্যম কার্যকর নীতিগত সহায়তা থেকে বঞ্চিত। সাংবাদিকতার মান ধরে রাখা এবং পরিচালন ব্যয় নির্বাহ করতে গিয়ে তারা নানা সংকটে পড়ছে। একই সঙ্গে অনিবন্ধিত পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবরের নামে গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়ায় নিবন্ধিত অনলাইন সাংবাদিকতার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, সরকারি বিজ্ঞাপনের সুবিধা শুধু নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের জন্য সীমাবদ্ধ রাখা উচিত। অন্যথায় অন্যান্য গণমাধ্যমের অনলাইন সংস্করণ অতিরিক্ত সুবিধা পেয়ে বৈষম্যের সৃষ্টি করবে।

খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা ও পেশাদার অনলাইন গণমাধ্যমকে উৎসাহিত করতে এ ধরনের নীতিগত সহায়তা অত্যন্ত প্রয়োজন।

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলেই সমস্যার সমাধান হবে : তথ্যমন্ত্রী

ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের জন্য নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দ্রুত প্রজ্ঞাপন জারির পর পেজভিউ, নিজস্ব কার্যালয়, জনবলসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টনের নীতিমালা প্রণয়ন করা যেতে পারে।

রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায় বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করবে বলে তারা প্রত্যাশা করছেন।

দেশ সমাচারের প্রকাশক মো. শাহাদাত হোসেন বলেন, অনলাইন সাংবাদিকতা এখন আর প্রচলিত গণমাধ্যমের বিকল্প নয়; এটি মূলধারার গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় সব প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের অনলাইন সংস্করণ থাকলেও শুধু অনলাইনভিত্তিক উদ্যোক্তারা আর্থিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে টিকে থাকার লড়াই করছেন।

মনগড়া টিআরপি ও প্রচার সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টন আর নয়: তথ্যমন্ত্রী

সম্পাদকদের লিখিত প্রস্তাবে উল্লেখ করা হয়, বর্তমানে দেশে ২৮২টি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে এবং আরও কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন। অন্যদিকে নিবন্ধন ছাড়াই হাজারো ওয়েবসাইট অনলাইন নিউজ পোর্টাল হিসেবে পরিচালিত হওয়ায় সাধারণ পাঠকের পক্ষে নিবন্ধিত ও অনিবন্ধিত প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। এতে বিভ্রান্তি বাড়ছে এবং দায়িত্বশীল সাংবাদিকতাও বাধাগ্রস্ত হচ্ছে।

এ ছাড়া অনলাইন নিউজ পোর্টালের কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের দীর্ঘ ও জটিল প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান সম্পাদকরা। এ ক্ষেত্রে একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তের বাধ্যবাধকতা পুনর্বিবেচনারও অনুরোধ করা হয়।

বৈঠকে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ বলেন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন প্রদান, বার্ষিক নবায়ন প্রক্রিয়া বাতিল এবং লাইসেন্স ফি প্রত্যাহারের বিষয়গুলো মিডিয়া কমিশনের সুপারিশেও রয়েছে। আলোচনার মাধ্যমে এসব বিষয়ে ইতিবাচক সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে কয়েকজন সম্পাদক বিদেশে বা ঢাকার বাইরে অবস্থান করায় প্রতিনিধি পাঠিয়ে এ উদ্যোগের প্রতি সমর্থন জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিবন্ধিত নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ সম্পাদকদের

আপডেট সময় : ০৩:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬