সংবাদ শিরোনাম ::
ডুপডার নবনির্বাচিত কমিটি ঘোষণা: আজিজ সভাপতি কামাল সাধারণ সম্পাদক যাত্রী কল্যাণ সমিতি ১৫ দিনের ঈদযাত্রায় ৪৪২ দুর্ঘটনা, প্রাণহানি ৪৩৮ বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২০ বাজেট অধিবেশনে তোফয়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা ও সালমানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রকাশ পেল শাকিরার নতুন বিশ্বকাপ থিম সং ‘দাই দাই’ ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের হোটেলে রুম ফাঁকা, বুকিং বাতিল হওয়ায় ক্ষতির শঙ্কা

জয় দিয়ে শেষ হলো জাতীয় দলে সালাউদ্দিন অধ্যায়

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৫৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। এরপর কাজ করেছেন লাল-সবুজের ক্রিকেটারদের নিয়ে। তবে এবার শেষ হলো জাতীয় দলে কোচ সালাউদ্দিন অধ্যায়।

আজ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের দায়িত্ব শেষ হলো সালাউদ্দিনের। জয়ের পর ড্রেসিংরুমে ক্রিকেটার কোচিং স্টাফ থেকে বিদায় নিয়েছেন এই কোচ। সেখানে জানিয়েছেন ক্রিকেটারদের এই ধারা বজায় রাখার কথা।

Ad

জাতীয় দল ছাড়লেও কোচিংয়ের সঙ্গে থাকছেন সালাউদ্দিন। দেশের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ। যে কারণে প্রতি বছরই এইচপি বিভাগের জন্য খেলার সূচি আলাদা করে সাজানোর চেষ্টা ও পরিকল্পনা থাকে বিসিবির। আসন্ন মৌসুমেও এইচপি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে ক্রিকেট বোর্ডের। এর অংশ হিসেবে এইচপির প্রধান কোচ হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন।

জাতীয় দলে কাজ করা এই কোচের ওপরই পরের মৌসুমের জন্য ভরসা রাখতে যাচ্ছে বিসিবি। এ ছাড়া এবারের এইচপি বিভাগে থাকছে না কোনো বয়সের মানদণ্ড। সবমিলিয়ে সাদা এবং লাল বল মিলিয়ে ক্রিকেটার থাকবেন ৩৫ জন।

টেস্ট ইতিহাসের সেরা র‍্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশ
Ad

কোচ হিসেবে আরও থাকছেন সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ ও তালহা জুবায়েররা। সবকিছু ঠিক থাকলে এইচপির জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে কোচের দায়িত্ব বুঝে নেবেন সালাউদ্দিনরা।

আগামী ১ জুন শুরু হতে পারে আসন্ন এই সিরিজের ক্যাম্প। জুন মাসের ৩ তারিখ জিম্বাবুয়ে ‘এ’ দল এইচপি বিভাগের সঙ্গে খেলতে আসবে। এরপর ৮, ১০ এবং ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বগুড়া এবং রাজশাহীতে। এরপর দুটি চারদিনের ম্যাচ মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয় দিয়ে শেষ হলো জাতীয় দলে সালাউদ্দিন অধ্যায়

আপডেট সময় : ০৫:৫৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬