ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌখিকে নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ সাজাপ্রাপ্ত ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিল বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ: এজি ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি ও জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি বেনজীরকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১, বছরের সর্বোচ্চ

থেরাপি নিচ্ছি, সুস্থ হলেই দেশে ফিরব— মালয়েশিয়া থেকে মির্জা আব্বাস

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ২৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হলেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

দুই মাসেরও বেশি সময় ধরে দেশের বাইরে চিকিৎসাধীন এই প্রবীণ রাজনীতিক আজ বুধবার বিকেলে মালয়েশিয়া থেকে বাংলাদেশি একটি গণমাধ্যমের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি নিজের বর্তমান শারীরিক অবস্থার তথ্য জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শারীরিক অবস্থা এখন কেমন— জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘আছি মোটামুটি। এখনও চিকিৎসার মধ্যে আছি, থেরাপিউটিক সেশনগুলো চলছে। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলবেন। সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।’

দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভালো হলেই দেশে চলে আসব, সবাইকে জানাব আমি।’ খাওয়া-দাওয়া ঠিকভাবে করতে পারছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘খাওয়া-দাওয়া ঠিক আছে আল্লাহর রহমতে।’

মির্জা আব্বাস যখন কথা বলছিলেন, তখন তার পাশে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘উনি এখন অনেকটাই সুস্থ ও ভালো আছেন। বর্তমানে তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। তিনি এখনও হাসপাতালেই আছেন।’

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ফেসবুকে স্ত্রী লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

এর আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দ্রুত তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার সম্পন্ন করে।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা এক মাস চিকিৎসার পর তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে পরবর্তী ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রক্রিয়ার জন্য গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিশেষায়িত ‘প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে’ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

থেরাপি নিচ্ছি, সুস্থ হলেই দেশে ফিরব— মালয়েশিয়া থেকে মির্জা আব্বাস

আপডেট সময় : ০৬:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬