ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌখিকে নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ সাজাপ্রাপ্ত ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিল বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ: এজি ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি ও জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি বেনজীরকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১, বছরের সর্বোচ্চ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতে ব্রিকস সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। পাশাপাশি দ্বিপক্ষীয় সফরেরও আমন্ত্রণ পেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফর কবে হতে পারে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, উপযুক্ত সময়ে সফরটি হবে। পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের পাশাপাশি দুই দেশের প্রধানমন্ত্রীর সময় ও উপস্থিতির বিষয় বিবেচনা করে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সফরের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন।

দুই দেশের মধ্যে আলোচনা আবার সচল হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো তারিখ নির্ধারণ না হওয়ার অর্থ আলোচনা থেমে থাকা নয়। দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা চলছে।

তিনি বলেন, আলোচনার মধ্যেই ৫ আগস্টের মতো একটি ঘটনা ঘটেছিল, যা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছিল। বিষয়টি বাংলাদেশ স্পষ্টভাবে ভারতের কাছে তুলে ধরেছে। এরপরও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

বোয়িং কেনার সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে দেওয়া বক্তব্য নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হুমায়ুন কবির।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ভারসাম্য বজায় রাখছে। ওয়াশিংটনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে, একইভাবে বেইজিংয়ের সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে।

বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। এর বাইরে আরও উড়োজাহাজ কেনার বিষয়ে সার্জিও গর যে দাবি করেছেন, সে বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে এশিয়ার একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বড় এয়ারক্রাফট বহর প্রয়োজন।

তিনি বলেন, এ অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হতে হলে বাংলাদেশকে আরও বেশি রুটে সেবা দিতে হবে। সে জন্য বড় উড়োজাহাজ বহর প্রয়োজন। উদাহরণ হিসেবে ইথিওপিয়ান এয়ারলাইনসের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের বহরে ১৫০টির বেশি উড়োজাহাজ রয়েছে। অন্যদিকে আগামী ১০ থেকে ১৫ বছরে বাংলাদেশের ৭০ থেকে ৮০টি বা তারও বেশি উড়োজাহাজ প্রয়োজন হতে পারে।

বোয়িং নাকি এয়ারবাস, কোন ধরনের উড়োজাহাজ কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের প্রয়োজন বিবেচনায় নীতিগতভাবে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছে।

এ সিদ্ধান্ত কোনো চাপের কারণে নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটি কোনো চাপের কারণে নয়; বরং দেশের এভিয়েশন খাতের প্রয়োজন অনুযায়ী নেওয়া হয়েছে।

তার ভাষ্য, বাংলাদেশের বর্তমান উড়োজাহাজ বহরের সক্ষমতা যথেষ্ট নয়। বহর বাড়ানো না হলে নতুন রুট চালু করা সম্ভব হবে না এবং ব্যবসা হারানোর ঝুঁকি থাকবে।

দীর্ঘমেয়াদে এভিয়েশন খাতের রাজস্ব ও যাত্রীসংখ্যা বাড়াতে প্রয়োজন অনুযায়ী উড়োজাহাজ কেনা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬