ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌখিকে নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ সাজাপ্রাপ্ত ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিল বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ: এজি ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি ও জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি বেনজীরকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১, বছরের সর্বোচ্চ

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ আরও বোয়িং বিমান কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। বাংলাদেশের সঙ্গে এর আগে বোয়িং কেনার চুক্তিকে ‘অসাধারণ’ বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (৩১ আগস্ট) রাতে এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে গোর এ কথা লিখেছেন। পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।

সার্জিও গোর লিখেছেন, এ সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও একটি অবিশ্বাস্য চুক্তি করেছেন। বাংলাদেশ আরও বোয়িং বিমান কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন এই দূত বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ তাদের (বোয়িং বিমান কেনার) প্রাথমিক অর্ডার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। আমাদের প্রেসিডেন্ট আমেরিকা এবং আমাদের অংশীদারদের আবার মহান করে তুলছেন।

পোস্টে সার্জিও গোর ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ‘জবস’ প্রেসিডেন্ট। তিনি লাখ লাখ উচ্চ বেতনের চাকরি তৈরি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ ও আমাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্ৰতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। সে অনুযায়ী গত ১ মে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এসব উড়োজাহাজ কিনতে খরচ পড়বে তিন দশমিক ৭ বিলিয়ন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৫ হাজার কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

আপডেট সময় : ০৮:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬