ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌখিকে নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ সাজাপ্রাপ্ত ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিল বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ: এজি ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি ও জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি বেনজীরকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১, বছরের সর্বোচ্চ

২৬ হাজার কোটি টাকা মুনাফা বাংলাদেশ ব্যাংকের

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত মুনাফা ছিল ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় এ মুনাফা তিন হাজার ৩৫৭ কোটি টাকা বেশি। এই বিপুল পরিমাণ মুনাফা করার কারণে কর্মকর্তা-কর্মচারীদের ‘পারফরম্যান্স বোনাস’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যার পরিমাণ মূল বেতনের ছয় গুণ।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের চূড়ান্ত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকেই কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল বেতনের ছয় গুণ সমপরিমাণ পারফরম্যান্স বা প্রণোদনা বোনাস অনুমোদন করা হয়েছে।

দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে থাকে। সেই ঋণের সুদ থেকেই মূলত মুনাফা করে বাংলাদেশ ব্যাংক। এই মুনাফার টাকা জমা করা হয় সরকারের কোষাগারে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, এরই মধ্যে গত অর্থবছরের মুনাফা থেকে সরকারি কোষাগারে ১০ হাজার কোটি টাকা জমা দেওয়া হয়েছে। বাকি ১৫ হাজার ৯৭৭ কোটি টাকা জমা দেওয়া হবে শিগগিরই।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরে তাদের নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। পরের অর্থবছর তথা ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ বেড়ে হয় ২২ হাজার ৬২০ কোটি টাকা। সে হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফায় বড় উল্লম্ফন ঘটে, যার প্রবৃদ্ধি প্রায় ৪৮ শতাংশ। এরপর সদ্যসমাপ্ত অর্থবছরে এত বড় উল্লম্ফন না ঘটেলেও নিট মুনাফায় প্রবৃদ্ধি এসেছে প্রায় ১৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করলেও গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম ছিল বেশ চাঙা। ব্যাংকগুলোতে তারল্যসংকট থাকায় অনেক ব্যাংক দৈনন্দিন চাহিদা মেটাতে আগের চেয়ে বেশি হারে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেওয়া এই ঋণের বিপরীতে বড় অঙ্কের সুদ আয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ্বের বিভিন্ন দেশে ও আন্তর্জাতিক বন্ডে বিনিয়োগ করা আছে। আন্তর্জাতিক বাজারে সুদের হার বেড়ে যাওয়ায় সেই বিনিয়োগ থেকেও এবার উল্লেখযোগ্য পরিমাণ মুনাফা এসেছে। সব মিলিয়েই কেন্দ্রীয় ব্যাংকটির মুনাফা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৬ হাজার কোটি টাকা মুনাফা বাংলাদেশ ব্যাংকের

আপডেট সময় : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬