ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌখিকে নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ সাজাপ্রাপ্ত ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিল বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ: এজি ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি ও জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি বেনজীরকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১, বছরের সর্বোচ্চ

ইরানে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:৩৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের বিভিন্ন কারাগারে গত আট মাসে অন্তত ২০ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড ঝুলিয়ে কার্যকর করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রতি মাসে গড়ে অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। এছাড়া প্রতি মাসে নতুন করে গড়ে আরও তিন আফগানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হচ্ছে।

মানবাধিকার সংস্থাটি জানায়, সাজাপ্রাপ্ত এসব নাগরিকদের মূলত মাদক সংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে বড় একটি অংশকেই ঝুলিয়ে মারা হয়েছে মাদকসংক্রান্ত মামলায়।

আইএইচআর গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এই বিচারপ্রক্রিয়াগুলোতে চরম অস্বচ্ছতা ছিল। আসামিদের নিজস্ব আইনজীবী নিয়োগের সুযোগ ছিল অত্যন্ত সীমিত এবং বিচার ব্যবস্থার সামগ্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব স্পষ্ট। এমনকি দণ্ডপ্রাপ্তদের পরিবারকেও মামলার অগ্রগতি বা সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে শিরাজের আদেলবাদ কারাগার, তায়বাদ কারাগার, ইয়াজদ কারাগার এবং ইসফাহানের দস্তগার্দ কারাগারে।

দণ্ডপ্রাপ্তদের অপরাধের বিবরণে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে ইসফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গুল মোহাম্মদ ও কাইম হোসেনি নামের দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, গত জুলাইয়ে একটি থানা পুড়িয়ে দেওয়ার অভিযোগে আফসার শাহ-আহমাদি, সাফাই এবং সদরুদ্দিন আহমেদাজাদ নামের তিন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সংস্থাটি জানায়, কার্যকর করা এসব মৃত্যুদণ্ডের তথ্য গোপন রাখা হচ্ছে এবং কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না। ফলে ঠিক কতজন আফগান নাগরিককে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার প্রকৃত হিসাব বের করা কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, এর আগের বছর ২০২৫ সালেও ইরানে অন্তত ৮৫ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইরানে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় : ০৭:৩৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬