ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌখিকে নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ সাজাপ্রাপ্ত ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিল বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ: এজি ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি ও জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি বেনজীরকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১, বছরের সর্বোচ্চ

৬ অক্টোবর ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচ হতে পারে : বাফুফে সভাপতি

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০১:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনাসহ কয়েকটি স্থাপনা পরিদর্শন করে। সম্ভাব্য ম্যাচের ভেন্যু হিসেবে এসব অবকাঠামোর সুযোগ-সুবিধা তারা দেখে গেছে।

ঢাকার স্টেডিয়ামগুলোর মাঠ ও আশপাশের সুবিধা ব্রাজিলের জাতীয় দলের জন্য গ্রহণযোগ্য বলে মনে করেছে প্রতিনিধি দল। তবে ড্রেসিংরুম, কারিগরি স্টাফদের জন্য নির্ধারিত জায়গা এবং প্রবেশ ও বের হওয়ার পথে নিরাপত্তাব্যবস্থাসহ কিছু ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন বলে তারা জানিয়েছে। বাফুফে সভাপতির ভাষ্য, এসব কাজ অল্প সময়ের মধ্যেই করা সম্ভব।

ব্রাজিলের ঢাকায় প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি অনুশীলন সেশন আয়োজনের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, দুই পক্ষই সম্ভাব্য সব বিকল্প নিয়ে আলোচনা করেছে।

সিবিএফ প্রতিনিধি দলের ঢাকা সফরের পর থেকেই ব্রাজিলের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫ ও ২৯ সেপ্টেম্বর টাউনসভিল ও ব্রিসবেনে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের।

এই সূচির মধ্যেই ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে ম্যাচটি চূড়ান্ত করতে সিবিএফের আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রয়োজন।

তাবিথ আউয়াল জানান, প্রতিনিধি দল তাদের পরিদর্শনের বিস্তারিত পর্যবেক্ষণ ও সুপারিশ সিবিএফের কাছে জমা দেবে। এরপর বাফুফে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে। সেই বৈঠকেই বাংলাদেশে প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টি আরও এগোবে।

ঢাকার পাশাপাশি বাংলাদেশকে ভবিষ্যতে ব্রাজিলের নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহারের সম্ভাবনাও আলোচনায় এসেছে। প্রতিনিধি দল বাংলাদেশের বিপুলসংখ্যক ব্রাজিল সমর্থকের বিষয়টিও ইতিবাচকভাবে দেখেছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।

তবে ম্যাচটি হলে বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচির সঙ্গে সেটি কীভাবে সমন্বয় করা হবে, সেটিও বড় প্রশ্ন। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে অংশ নেওয়ার কথা বাংলাদেশের। সেখানে অন্তত তিনটি গ্রুপ ম্যাচের পাশাপাশি স্থান নির্ধারণী ম্যাচও খেলতে হতে পারে দলটিকে।

ফলে একই ফিফা উইন্ডোতে ব্রাজিলের মতো দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে হলে বাংলাদেশের খেলোয়াড়দের সূচি ও ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। শেষ পর্যন্ত ব্রাজিলের ঢাকায় আসার বিষয়টি কতটা বাস্তব রূপ নেয়, এখন সেদিকেই নজর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬ অক্টোবর ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচ হতে পারে : বাফুফে সভাপতি

আপডেট সময় : ০১:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬