ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌখিকে নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ সাজাপ্রাপ্ত ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিল বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ: এজি ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি ও জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি বেনজীরকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১, বছরের সর্বোচ্চ

অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে চা-বিরতিতে তাসকিন-শরিফুলরা

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যাটাররা একদম ব্যর্থ। অলআউট মাত্র ৬৪ রানে। জবাবে অস্ট্রেলিয়া শুরু করেছিল আক্রমণাত্মক ঢঙে। প্রায় ৩ ওভারে ২২ রান তুলেও ফেলেছিল। তারপরই বাংলাদেশি বোলারদের আঘাত। প্রথমে তাসকিন আহমেদ, পরে শরিফুল ইসলামের জোড়া আঘাতে ৫০ রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।

শুক্রবার (২২ আগস্ট) ম্যাকাওয়ে প্রথম বলেই উইকেট হারিয়ে টেস্টের শুরুটা বিস্মরণযোগ্য হয়েছে বাংলাদেশের। ছন্নছাড়া ব্যাটিংয়ের পর এবার বোলাররা চেষ্টা করছেন জবাব দিতে।

জেবক ওয়েদারল্ডের জায়গায় এই টেস্টে দলে এসেছিলেন ম্যাট রেনশো। এ মাঠে সবশেষ তিন ফার্স্ট ক্লাস ম্যাচে তিন সেঞ্চুরি রয়েছে। তবে টেস্ট দলে ফেরাটা সুখখর হলো না তার জন্য। খেলতে পেরেছেন মাত্র ১০ বল। তাসকিনের বলে আউটসাইড এজড হয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন তিনি। ৮ রান করে বিদায় নেন রেনশো, ২২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

অপর প্রান্তে ট্রাভিস হেড চার বাউন্ডারিতে অনেকটাই থিতু হয়ে গিয়েছিলেন। তবে প্রথম টেস্টের দুই ইনিংসের মতো এবারও একই পরিণতি বরণ করতে হয়েছে তাকে। স্টাম্পে বল টেনে বোল্ড হয়ে গেছেন। বোলার ছিলেন শরিফুল। ২৭ বলে ২২ রানে বিদায় নিতে হয় হেডকে।

মারনাস লাবুশানের ভাগ্যও বদল হয়নি। হেডের বিদায়ের মাত্র দুই বল পরেই শরিফুলের লেগ স্টাম্পের বাইরের বল তার থাই প্যাডে স্পর্শ করে আঘাত হানে স্টাম্পে। ৯ বলে এক বাউন্ডারির ৪ রান নিয়েই বিদায় নিতে হয় তাকে।

চা-বিরতির আগে আরও দুই ওভার বল করেছেন বাংলাদেশি বোলাররা। তবে এ দুই ওভারে আর কোনো বিপদ হয়নি। ১০ ওভারে ৩ উইকেটে ৫০ স্কোর নিয়ে চা-বিরতিতে গিয়েছে দুই দল। বাংলাদেশ মাত্র ৬৪ রানে অলআউট হওয়ায় লিড থেকে মাত্র ১৫ রানের দূরে রয়েছে অস্ট্রেলিয়া।

প্রথম টেস্টে রান পাওয়া স্টিভেন স্মিথ ৬ ও ক্যামেরন গ্রিন ১ রান নিয়ে অপরাজিত আছেন। ২ ওভারে ৬ রানে ২ উইকেট নিয়ে শরিফুলই এখন পর্যন্ত ইনিংসের সেরা বোলার। তাসকিন ৫ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন বাকি উইকেটটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে চা-বিরতিতে তাসকিন-শরিফুলরা

আপডেট সময় : ০৮:০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬