ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌখিকে নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ সাজাপ্রাপ্ত ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিল বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ: এজি ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি ও জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি বেনজীরকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১, বছরের সর্বোচ্চ

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:২৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। 

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে মদনপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, বিক্ষোভকারীরা সড়কে টায়ার ও বাঁশ-কাঠে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হন ৩৫ বছর বয়সী বুলবুল। পরে তিনি মারা যান। তিনি শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।

ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহর অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় বুলবুল মামলা করলে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের নেতা শেখ সিফাত ও তার সহযোগীদের আসামি করা হয়।

মাছুম বিল্লাহর দাবি, ওই মামলার জের ধরেই সালেহনগরে বুলবুলের ওপর হামলা চালান সিফাত ও তার দলের সদস্যরা।

হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিফাত ও তার সহযোগীদের গ্রেপ্তার না করা পর্যন্ত মহাসড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা। বিক্ষোভকারীরা ফেসবুক লাইভে এসে হত্যার বিচার এবং জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান।

তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হলেও তারা সুনির্দিষ্ট পদক্ষেপ ছাড়া অবরোধ প্রত্যাহার করবেন না।

এদিকে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানিয়েছেন, বুলবুল হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত শেখ সিফাতসহ নয়জনকে পুলিশ আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৯:২৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬