ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌখিকে নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ সাজাপ্রাপ্ত ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিল বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ: এজি ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি ও জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি বেনজীরকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১, বছরের সর্বোচ্চ

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

ভয়েস বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিবন্ধন পেতে হলে রিকশার ব্যাটারি সৌরবিদ্যুৎ দিয়ে চার্জ করতে হবে। অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করলে জরিমানার মুখে পড়তে হবে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। তবে সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে ব্যাটারি চার্জ করা হলে সংশ্লিষ্ট রিকশার নিবন্ধন দেওয়া হবে না।

নতুন ব্যবস্থায় এসব রিকশার নিবন্ধন আর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে হবে না। সিটি করপোরেশন ও পৌরসভা নিবন্ধনের দায়িত্ব পাবে। এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস হয়েছে এবং সেই আইনের ভিত্তিতে বিধিমালা তৈরির কাজ চলছে।

বিধিমালায় নিবন্ধন ও নবায়ন ফিসহ রিকশা মালিকদের জন্য বিভিন্ন শর্ত নির্ধারণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, বিধিমালা কার্যকর হওয়ার পর দেশের ১৩টি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলাসহ সংশ্লিষ্ট সব এলাকায় এ ব্যবস্থা চালু করা হবে।

রিকশার ফিটনেসের ক্ষেত্রেও বাধ্যতামূলক শর্ত রাখা হচ্ছে। নিবন্ধন ও নবায়নের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল বিভাগ থেকে ফিটনেস সনদ নিতে হবে। পরে ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষরসহ সেই সনদ সিটি করপোরেশন বা পৌরসভায় জমা দিতে হবে।

ঢাকার ই-রিকশা চলাচল নিয়েও আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন মীর শাহে আলম। তিনি বলেন, রাজধানীকে আটটি জোনে ভাগ করে প্রতিটি জোনের রিকশার জন্য আলাদা রং নির্ধারণ করা হবে। নির্দিষ্ট জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। কেউ নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, বিধিমালা তৈরির প্রাথমিক বৈঠক ইতোমধ্যে হয়েছে। এতে বুয়েটের বিশেষজ্ঞ, ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ এবং দুই সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বিধিমালা কবে কার্যকর হবে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ করে বিধিমালা চূড়ান্ত হলেই এর বাস্তবায়ন শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

আপডেট সময় : ০২:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬